প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকএই দেশ, এই মানুষ  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা বিষয়ের এই দেশ, এই মানুষ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: কীভাবে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে?উত্তর: দেশ হলো মায়ের মতো। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে।প্রশ্ন: ‘উপজাতিরা নিজস্ব নিয়ম-নীতির অধীন’ বলতে কী বোঝানো হয়েছে?উত্তর: বৈচিত্র্য বাংলাদেশের গৌরব। বাংলাদেশে বাঙালি ছাড়া আরও অন্যান্য লোকজন আছে—চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের বসবাস। দৈনন্দিন জীবনযাপন, আনন্দ-উৎসব সম্পূর্ণ তাদের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। এ ছাড়া গারো, চাকমা ও সাঁওতালদের নিজস্ব ভাষা রয়েছে।প্রশ্ন: ত্রিপুরা রাজ্য চেনার উপায় বর্ণনা করো।উত্তর: চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চড়ে আখাউড়া যাওয়া যায়। আখাউড়া স্টেশন থেকে নেমে চার থেকে পাঁচ কিলোমিটার পথ পেরোলেই বাংলাদেশ আর ভারতের সীমানা দুই দিক থেকে এসে যেখানে মিলেছে, সেখানে সীমান্ত পাওয়া যাবে। এই সীমান্তের ওপারেই ত্রিপুরা রাজ্য। ত্রিপুরার লোকজনও বাঙালি এবং তারা বাংলায় কথা বলে।প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।১. আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মিয়াছি।উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।২. তুমি চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চাপিয়া আখাউড়া বেড়াইতে গেলে।উত্তর: তুমি চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনে চেপে আখাউড়া বেড়াতে গেলে।৩. এই আখাউড়া স্টেশন হইতে নামিয়া চার থেকে পাঁচ কিলোমিটার পথ পেরোলেই পাইয়া যাইবে সীমান্ত।উত্তর: এই আখাউড়া স্টেশন হইতে নেমে চার থেকে পাঁচ কিলোমিটার পথ পেরোলেই পেয়ে যাবে সীমান্ত।৪. তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখিতে পাইবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে।উত্তর: তুমি যদি পার্বত্য চট্টগ্রামে যাও, দেখতে পাবে আরও নানা ধরনের মানুষের বসবাস সেখানে।৫. তাহারা নিজ নিজ ভাষায় কথা বলিয়া থাকে।উত্তর: তাহারা নিজ নিজ ভাষায় কথা বলে থাকে।৬. এই যে এত কথা বলিতেছি, তাহার একটাই উদ্দেশ্য।উত্তর: এই যে এত কথা বলছি, তাহার একটাই উদ্দেশ্য।৭. তাহা হইল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হইলেও তাহাদের ছাড়া আরও লোকজন আছে।উত্তর: তাহা হলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাহাদের ছাড়া আরও লোকজন আছে।