প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকএই দেশ, এই মানুষ  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা বিষয়ের এই দেশ, এই মানুষ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।৮. আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করিতেছি, ইহাতেই আমাদের আনন্দ।উত্তর: আাামরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, ইহাতেই আমাদের আনন্দ।৯. আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে ও খ্রিষ্টান রহিয়াছে।উত্তর: আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে ও খ্রিষ্টান রয়েছে।১০. সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করিতে হইবে।উত্তর: সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে।১১. মুসলমানদের দুটো ঈদ রহিয়াছে।উত্তর: মুসলমানদের দুটি ঈদ রয়েছে।১২. মানুষকে এভাবেই তো ভালোবাসিতে হইবে।উত্তর: মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে।১৩. মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাইবে।উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে।১৪. দেশকে তাই যতটা পারা যায়, কাছে থাকিয়া দেখিতে হইবে।উত্তর: দেশকে তাই যতটা পারা যায়, কাছে থাকিয়া দেখতে হবে।১৫. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হইয়া উঠিবে আমাদের জীবন।উত্তর: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।প্রশ্ন: যুক্তাক্ষর দিয়ে শব্দ ও বাক্য তৈরি করো।শ্চ, ক্ক, ট্ট, স্ট, ন্ত, ষ্ঠ, দ্দ, ন্ধ, ন্দ, দ্ধ, ল্প, স্ব, ম্ম।উত্তর:শ্চ = আশ্চর্য, বিনিশ্চয়। = আশ্চর্য! এখনো তুমি স্কুলে যাওনি।ক্ক = এক্কাদোক্কা, টক্কর। = লিপি ও সুমি এক্কাদোক্কা খেলত।ট্ট = চট্টগ্রাম, ভট্টাচার্য। = চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।স্ট = স্টল, স্টেডিয়াম। = বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট খেলা হবে।ন্ত = অন্ত, অনন্ত। = অনন্তকাল অপেক্ষায় থাকব।ষ্ঠ = ওষ্ঠ, বীরশ্রেষ্ঠ। = বীরশ্রেষ্ঠর সংখ্যা সাতজন।দ্দ = নিরুদ্দেশ, উদ্দেশ্য। = কী উদ্দেশ্যে তুমি দুপুরে বাইরে যাবে।ন্ধ = বন্ধ, অন্ধ। = লোকটি অন্ধ।ন্দ = আনন্দ, নিরানন্দ। = তারা খুব আনন্দ করছে।দ্ধ = বদ্ধ, যুদ্ধ। = যুদ্ধ ভালো নয়।ল্প = অল্প, বিকল্প। = বিকল্প কোনো ব্যবস্থা নেই।স্ব = স্বচ্ছ, স্বদেশ। = স্বপ্নের স্বদেশ আমার বাংলাদেশ।ন্ম = জন্ম, জন্মান্তর। = আমি বাংলাদেশে জন্ম নিয়েছি।