প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষকঅধ্যায়-২  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের ২য় অধ্যায়ের নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: তোমার এলাকার পরিবেশদূষণ রোধে তোমার বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দুটি উপায় লেখো।উত্তর: আমার এলাকার পরিবেশদূষণ রোধে আমার বন্ধুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দুটি উপায় হলো—১. পরিবেশদূষণের কারণ ও পরিবেশদূষণ হলে মানুষসহ অন্যান্য প্রাণী ও জীবজন্তুর ওপর কী কী প্রভাব পড়তে পারে, তা পয়েন্ট আকারে কাগজে লিখে বন্ধুদের দিতে পারি।২. বন্ধুদের এক জায়গায় জড়ো করে পরিবেশদূষণ রোধে কী কী পন্থা অবলম্বন করা যায়, সে ব্যাপারে আলোচনা করতে পারি।প্রশ্ন: শব্দদূষণ রোধে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো, সংক্ষেপে লেখো।উত্তর: শব্দদূষণ রোধে আমি যেসব পদক্ষেপ নিতে পারি, তা হলো—১. কোনো অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজাব না।২. আতশবাজি বা পটকা ফোটাব না।৩. উচ্চ স্বরে আওয়াজ বা গোলমাল করব না।৪. অহেতুক মাইক বাজানো থেকে বিরত থাকব।৫. যারা শব্দদূষণ করে, তাদের এর ক্ষতিকর দিক বোঝানোর চেষ্টা করব।প্রশ্ন : পরিবেশ দূষণের কারণ ব্যাখ্যা করো।উত্তর: পরিবেশদূষণ বলতে বায়ু, পানি ও মাটি দূষণকে বোঝায়। নিচে আলাদাভাবে বায়ু, পানি ও মাটি দূষণের কারণ উল্লেখ করা হলো—১. বায়ুদূষণের কারণ: অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, যানবাহন চালানো, ভাটায় ইট পোড়ানো ইত্যাদি কারণে বায়ুদূষণ ঘটে।২. পানিদূষণের কারণ: জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, পুকুর বা জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি, কলকারখানার বর্জ্য, বাড়ির ব্যবহূত আবর্জনা পানিতে ফেলা ইত্যাদি কারণে পানি দূষিত হয়।৩. মাটিদূষণের কারণ: জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনশাক ব্যবহার, হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি কারণে মাটি দূষিত হয়।এ ছাড়া বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের কারণেও পরিবেশ দূষিত হয়।প্রশ্ন: পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব বর্ণানা করো।উত্তর: পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো নিচে বর্ণনা করা হলো—১. পরিবেশ দূষণের কারণে বায়ু, পানি ও মাটি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়।২. শ্বাসকষ্ট, হাঁপানি, ডায়রিয়া, আমাশয়, কলেরাসহ নানা রোগের প্রাদুর্ভাব ঘটে।৩. অনেক উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটে।৪. মাটির উর্বরা নষ্ট হয়ে যায়।৫. পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়।