অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের ২য় অধ্যায়ের নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: শব্দদূষণের কারণ ও ক্ষতিকর প্রভাব বর্ণনা করো।উত্তর: শব্দদূষণের কারণগুলো নিচে দেওয়া হলো—১. উচ্চ স্বরে মাইক ব্যবহার।২. বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজানো।৩. জেনারেটরের শব্দ।৪. হঠাত্ উচ্চ আওয়াজ।৫. গোলমালের শব্দ।৬. যানবাহন, প্লেন বা লঞ্চের শব্দ।৭. বজ্রপাতের শব্দ।৮. শিল্পকারখানার শব্দ।৯. আতশবাজি, পটকা ফুটানোর শব্দ ইত্যাদি।শব্দদূষণের অনেক ক্ষতিকর প্রভাব আছে, যেমন—১. কানের ক্ষতিসহ স্বাস্থ্যের ক্ষতি হয়।২. শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়।৩. কানের পর্দা ফেটে যেতে পারে।৪. দীর্ঘস্থায়ী মাথাব্যথা হতে পারে।৫. শিশুদের পড়াশোনার ক্ষতি হয়।৬. হাসপাতাল ও বাড়ির রোগীদের সমস্যা হয়।প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের উপায় বর্ণনা করো।উত্তর: মানুষ ও অন্যান্য জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ। আর দূষণমুক্ত পরিবেশের জন্য দরকার পরিবেশ সংরক্ষণ করা। নিচে পরিবেশ সংরক্ষণের উপায় বর্ণনা করা হলো—১. বন-জঙ্গল কাটা বন্ধ করতে হবে।২. নদীনালা, পুকুর, ডোবা ভরাট বন্ধ করতে হবে।৩. অপরিকল্পিতভাবে বাড়িঘর, কলকারখানা তৈরি করা যাবে না।৪. শিল্পকারখানা, যানবাহন, ইটের ভাটা থেকে কালো ধোঁয়া নির্গমন বন্ধ করতে হবে।৫. প্রয়োজন ছাড়া জমিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করা যাবে না।৬. প্লাস্টিক, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে।৭. সব ধরনের বর্জ্য পদার্থ প্রক্রিয়াজাত করার ব্যবস্থা করতে হবে।৮. বেশি করে গাছ লাগাতে হবে।