প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-২ প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিক শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তরটি খাতায় লেখো: প্রশ্ন: কবে পলাশীর যুদ্ধ হয়েছিল?ক. ১৯৫৫ সালের ১ জানুয়ারি খ. ১৭৫৬ সালের ২৩ জুন গ. ১৭৫৬ সালের ৩০ অক্টোবর ঘ. ১৭৫৭ সালের ২৩ জুন উত্তর: ঘ. ১৭৫৭ সালের ২৩ জুনপ্রশ্ন: ১৯০৫ সালে কী হয়েছিল?ক. সিপাহি বিদ্রোহ খ. বাংলা ভাগ গ. ভারত বিভক্ত ঘ. ফকির সন্ন্যাসী বিদ্রোহউত্তর: খ. বাংলা ভাগপ্রশ্ন: কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাশ গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরউত্তর: ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরপ্রশ্ন: কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়? ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৭ সালে গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫০ সালেউত্তর: খ. ১৯৪৭ সালে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:ক. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ—নবাব। উত্তর: নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। খ. প্রায়—বছর ধরে ইংরেজরা এ দেশে রাজত্ব করে।উত্তর: প্রায় ২০০ বছর ধরে ইংরেজরা এ দেশে রাজত্ব করে।গ. ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশবিরোধী—সংগ্রাম। উত্তর: ১৮৫৭-এর সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম।ঘ. আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে—চেতনার বিকাশ ঘটে।উত্তর: আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে নতুন চেতনার বিকাশ ঘটে।৩. বাম পাশের সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো:উত্তর: ক. কোম্পানির শাসনামল ১৭৫৭-১৮৫৭খ. ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম শাসনকর্তা লর্ড ক্লাইভগ. তিতুমীরের বাঁশের কেল্লা অবস্থিত নারকেলবাড়িয়ায়ঘ. প্রীতিলতা অভিযান করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে।