প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাফেব্রুয়ারির গান  প্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে লুৎফর রহমান রিটন রচিত কবিতা Èফেব্রুয়ারির গান'। তোমরা তো জানো, গল্প, কবিতা, প্রবন্ধ কিংবা নাটিকা যাই আমরা পড়ব তা সঠিক ও যথার্থভাবে শেখার জন্য, অনুধাবন করার জন্য ওই বিষয়ের শব্দগুলোর অর্থ ভালোভাবে জেনে নিতে হয়। শব্দের অর্থ সঠিকভাবে না জানলে আমাদের শব্দভান্ডার সমৃদ্ধ হবে না। আর শব্দভান্ডার সমৃদ্ধ না হলে যথার্থ বাক্য রচনা তৈরি করতে যেমন অসুবিধা হয় তেমনি প্রশ্নোত্তর, প্রতিশব্দ, বিপরীত শব্দ ইত্যাদিও সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। শুধু তাই নয়, শব্দের অর্থ সঠিকভাবে না জানলে নিজের ভাষায় কোনো কিছু বলতে, লিখতে, বুঝতে ও প্রশ্নোত্তর শিখতে সমস্যায় পড়তে হয়। কাজেই এসো শুরুতে এই কবিতায় ব্যবহূত বিভিন্ন শব্দের অর্থ জেনে নেওয়া যাক। প্রশ্ন: শব্দগুলোর অর্থ শিখে খাতায় লিখ।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থমুগ্ধ বিমোহিত, আনন্দিত।ঊর্মি নদী ও সাগরের ঢেউ।ঊর্মিমালা ঢেউসমূহ, ঢেউগুলো।স্রোতস্বিনী নদী।সমুদ্দুর সমুদ্র, সাগর।বাহার সেৌন্দর্য।স্বর্ণলতা সোনালি রঙের বুনোলতা।প্রশ্ন: শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।মুগ্ধ, ঊর্মি, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, সাগর, ঝরনা, প্রকৃতি, প্রতিধ্বনি, স্বর্ণলতা, পাহাড়, মধুর।উত্তর: মুগ্ধ∏লালন সঁাই ও হাছন রাজার গান আমাদের মুগ্ধ করে।ঊর্মি∏ঊর্মিমুখর নদী দেখলে সবাই ভয় পায়।স্রোতস্বিনী∏পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।সমুদ্দুর∏সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।বাহার∏শাকেরের জামা-কাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।সাগর∏সাগর তীরে সূর্যাসে্তর দৃশ্য অসাধারণ।ঝরনা∏সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে অনেক ঝরনা আছে।প্রকৃতি∏প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।প্রতিধ্বনি∏মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারিদিক মুখরিত করে তুলছে।স্বর্ণলতা∏মেঠো পথের দুই পাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে। পাহাড়∏পাহাড় থেকে নেমে আসা নদী সাগরে গিয়ে পড়ে।মধুর∏আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি।