ফেব্রুয়ারির গানপ্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে লুৎফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’। প্রশ্ন: শব্দগুলোর সমার্থক শব্দ লিখ।বিমোহিত, সাগর, ঊর্মি, ফুল, নদী, পাখি পাহাড়, গাছ।উত্তর: প্রদত্ত শব্দ সমার্থক শব্দবিমোহিত আনন্দিত, মুগ্ধসাগর সমুদ্র, সমুদ্দুরঊর্মি ঢেউ, তরঙ্গফুল পুষ্প, কুসুমনদী স্রোতস্বিনী, তটিনীপাখি বিহঙ্গ, পক্ষীপাহাড় গিরি, শৈলগাছ বৃক্ষ, তরুপ্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ।১. ‘ফেব্রুয়ারির গান’—কবিতাটি কে রচনা করেছেন?ক. আহসান হাবীব খ. লুৎফর রহমান রিটন গ. লুৎফর রহমান সরকার ঘ. সুকুমার রায়। উত্তর: খ. লুৎফর রহমান রিটন।২. ‘সমুদ্দুর’-এর সমার্থক শব্দ কোনটি?ক. নদী খ. ঊর্মি গ. সাগর ঘ. তেপান্তর।উত্তর: গ. সাগর৩. বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে কী বলে?ক. প্রতিধ্বনি খ. প্রতিচ্ছবি গ. প্রতিরোধ ঘ. প্রতিশব্দউত্তর: ক. প্রতিধ্বনি।৪. ‘বাহার’ অর্থ কী?ক. বিমোহিত খ. আনন্দিত গ. সৌন্দর্য ঘ. খুশবু।উত্তর: গ. সৌন্দর্য।৫. পাতা ও স্বর্ণলতা কার গানে মুগ্ধ হচ্ছে?ক. ঝরণার খ. গাছের ঘ. পাহাড়ের ঘ. প্রজাপতির।উত্তর: খ. গাছের।৬. দোয়েল কোয়েল ময়না কোকিল সব পাখিরই কী আছে?ক. গান খ. সুর গ. ছন্দ ঘ. কলতান উত্তর: ক. গান।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল