প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাফেব্রুয়ারির গান  প্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে কবিতা ‘ফেব্রুয়ারির গান’।  সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটিতে কে সুর করেন?উত্তর: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটিতে সুর করেন আলতাফ মাহমুদ।প্রশ্ন: কবিতাটির মূলভাব লেখো।উত্তর: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ এই দিনে প্রবলআন্দোলন গড়ে তোলে। ছাত্রদের মিছিলে পাকিস্তান সরকারের পুলিশ গুলি চালায়। সালাম, বরকত, শফিক, জব্বার ও আরও অনেক ছাত্র শহীদ হন। ‘ফেব্রুয়ারীর গান’ কবিতায় বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।প্রশ্ন: একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লেখো।উত্তর: একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। কেননা ১৯৫২ সালের এই দিনে স্বৈরাচারী পাকিস্তানিদের কাছ থেকে বাংলা মায়ের দামাল ছেলেরা তাদের রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলার মর্যাদা অর্জন করেছে। ভাষার জন্য এ আত্মত্যাগ পৃথিবীতে বিরল। তাই প্রতি বছরই একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ভোর না হতেই শিশু থেকে বৃদ্ধ সবাই খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায়।প্রশ্ন: কবি কোন ‘মন ভোলানো সুর’ সম্বন্ধে বলেছেন?উত্তর: বাংলা ভাষার প্রতি গভীর মমতা আর ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধায় ভরা একটি অনবদ্য কবিতা ‘ফেব্রুয়ারির গান’। এই কবিতায় কবি লুৎফর রহমান রিটন প্রকৃতির বিভিন্ন উপাদানের ছন্দ-সুরের সঙ্গে বাংলা ভাষার মাধুর্যের এক অনুপম চিত্রকল্পের বর্ণনা দিয়েছেন। প্রকৃতির নানা উপাদানে রয়েছে নানা রকম সুর। কবি এই কবিতায় ফুল, পাখি, প্রজাপতি, ঝরনা, পাহাড়, তরুলতার পাশাপাশি সাগর-নদীর ঊর্মিমালার মন ভোলানো সুর সম্বন্ধে বলেছেন।