শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅনুশীলনী-৩(খ) প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে অনুশীলনী ৩(খ)। এসো তাহলে, এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: বিজয় দিবসে স্কুল সাজাতে প্রমা, রিমি ও মনীষা ৭০টি পতাকা বানাল। দেখা গেল প্রমা রিমির চেয়ে ৫টি পতাকা বেশি বানিয়েছে। আবার মনীষা প্রমার চেয়ে ৬টি পতাকা বেশি বানিয়েছে। তারা প্রত্যেকে কে কয়টি পতাকা বানিয়েছে।সমাধানবিজয় দিবসে স্কুল সাজাতে,প্রমা, রিমি ও মনীষা পতাকা বানাল ৭০টি।প্রশ্ন মতে, প্রমা রিমির চেয়ে বেশি বানিয়েছে ৫টি পতাকাআবার, মনীষা প্রমার চেয়ে বেশি বানিয়েছে ৬টি পতাকাসুতরাং, মনীষা রিমির চেয়ে বেশি বানিয়েছে (৫+৬) টি বা ১১টি পতাকা মনীষা ও প্রমা দুইজনে মিলে রিমির চেয়ে বেশি বানিয়েছে (১১+৫) টি বা ১৬টি পতাকাসুতরাং, তিনজনে সমপরিমাণ পতাকা বানিয়েছে (৭০-১৬)টি পতাকা বা, ৫৪টি পতাকা রিমি বানিয়েছে (৫৪÷৩) টি পতাকা বা, ১৮টি পতাকাপ্রমা বানিয়েছে (১৮+৫)টি পতাকাবা, ২৩টি পতাকামনীষা বানিয়েছে (২৩+৬)টি পতাকাবা, ২৯টি পতাকা।অতএব, রিমি ১৮টি, প্রমা ২৩টি ও মনীষা ২৯টি পতাকা বানিয়েছে।প্রশ্ন: চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম, চতুর্থ সংখ্যাটি কত?সমাধান: ধরা যাক, প্রথম সংখ্যা ৭৩৫৮৪ দ্বিতীয় সংখ্যা ৬৪২০৯প্রশ্ন মতে, তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ টাকা কম। তৃতীয় সংখ্যাটি হচ্ছে: ৭৩৫৮৪—৯৪৮৫ = ৬৪০৯৯এখন, প্রথম সংখ্যা ৭৩৫৮৪ দ্বিতীয় সংখ্যা ৬৪২০৯ তৃতীয় সংখ্যা (+) ৬৪০৯৯ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল = ২০১৮৯২দেওয়া আছে, চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই তিনটি সংখ্যার যোগফল পাওয়া গেল ২০১৮৯২সুতরাং চতুর্থ সংখ্যাটি হবে: ৪৬৮৫২০-২০১৮৯২ = ২৬৬৬২৮অতএব, চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮।প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হলে, কার বয়স কত?সমাধান: পিতার বয়স = পুত্রের বয়সের ১ গুণ পিতার বয়স = পুত্রের বয়সের ৩ গুণপিতা ও পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের ৪ গুণ।এখন, পুত্রের বয়সের ৪ গুণ = ৯৬ বছর পুত্রের বয়স = ৯৬ বছর÷৪ = ২৪ বছরপিতার বয়স = ২৪ বছর×৩ = ৭২ বছরঅতএব, পিতার বয়স ৭২ বছর, পুত্রের বয়স ২৪ বছর।