প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅনুশীলনী ৩(খ)  প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে অনুশীলনী ৩(খ)। এসো তাহলে, এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: একটি ঝুড়িতে ১৬৮টি আম আছে। এরূপ ১৫টি ঝুড়িতে যতগুলো আম আছে তা থেকে মীনাকে ৭৮০টি এবং রনিকে ৭৫০টি আম দেওয়া হলো, বাকি আম রাজুকে দেওয়া হলো, রাজু কতটি আম পেল?সমাধান : প্রশ্নমতে, ১টি ঝড়িতে আম আছে ১৬৮টি ১৫টি ঝুড়িতে আম আছে = (১৬৮১৫) টি = ২৫২০টিএই আম থেকে মীনাকে দেওয়া হলো ৭৮০টি আম রানিকে দেওয়া হলো (+) ৭৫০টি আম মীনা ও রানিকে দেওয়া হলো ১৫৩০টি আমএখন, ১৫টি ঝুড়িতে আম আছে ২৫২০টি মীনা ও রানিকে দেওয়া হলো (-) ১৫৩০টি বাকি রইল ৯৯০টি আমঅতএব, রাজু ৯৯০টি আম পেল।প্রশ্ন: কোনো ভাগ অঙ্কে ভাজক ভাগশেষের ১২ গুণ এবং ভাজ্য ৯৮৯৬। ভাগশেষ ৮ হলে, ভাগফল কত?সমাধান: দেওয়া আছে, ভাজ্য = ৯৮৯৬ ভাগশেষ = ৮ ভাজক = ভাগশেষ১২ = ৮১২ = ৯৬এখন,ভাগফল = (ভাজ্য-ভাগশেষ)ভাজক = (৯৮৯৬-৮)৯৬ = ৯৮৮৮৯৬ = ১০৩অতএব, ভাগফল ১০৩।প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৬২৭২, একটি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, অপর সংখ্যাটি কত?সমাধাণ: প্রশ্নমতে,একটি সংখ্যার ৪ গুণ = ২৫৬ ঐ একটি সংখ্যা = ২৫৬৪ = ৬৪দেওয়া আছে,দুইটি সংখ্যার গুণফল ৬২৭২একটি সংখ্যা পাওয়া গেল ৬৪সুতরাং,অপর সংখ্যাটি=দুইটি সংখ্যার গুণফলএকটি সংখ্যা = ৬২৭২৬৪ = ৯৮অতএব, অপর সংখ্যাটি ৯৮।প্রশ্ন: ১৪টি চেয়ার ও ৬টি টেবিলের মূল্য একত্রে ১৭৬৫০ টাকা। একটি টেবিলের মূল্য ১২৫০ টাকা। একটি চেয়ারের মূল্য কত?সমাধান: এখানে, ১টি টেবিলের মূল্য ১২৫০ টাকা ৬টি টেবিলের মূল্য (১২৫০৬) টাকা = ৭৫০০ টাকাএখন,১৪টি চেয়ার ও ৬টি টেবিলের মূল্য একত্রে ১৭৬৫০ টাকা৬টি টেবিলের মূল্য (-) ৭৫০০ টাকা ১৪টি চেয়ারের মূল্য ১০১৫০ টাকা ১টি চেয়ারের মূল্য (১০১৫০—১৪) টাকা = ৭২৫ টাকাঅতএব, একটি চেয়ারের মূল্য ৭২৫ টাকা।