শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅনুশীলনী—৩(খ) প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে অনুশীলনী ৩(খ)। এসো তাহলে, এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: রাজু ও রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি কম আছে। রাজু ও রনির লিচুর পরিমাণ কত?সমাধান: প্রশ্নমতে,রাজু ও রনির একত্রে লিচু আছে ৬৯০টি রাজু অপেক্ষা রনির কম আছে ৮৬টি এখানে, মোট লিচুর সাথে রনির কম লিচু যোগ করলে রাজু ও রনি দুইজনের লিচুর পরিমাণ সমান হবে।দুইজনের সমপরিমাণ লিচু একত্রে হবে: (৬৯০+৮৬)টি = ৭৭৬টিসুতরাং, রাজুর আছে (৭৭৬২)টি লিচু = ৩৮৮টি লিচুরনির আছে (৩৮৮-৮৬)টি লিচু = ৩০২টি লিচুঅতএব, রাজুর লিচুর পরিমাণ ৩৮৮টিরনির লিচুর পরিমাণ ৩০২টি প্রশ্ন: ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফাতেমার বেতন ফরিদা অপেক্ষা ২৪৫০ টাকা বেশি। ফরিদা ও ফাতেমা প্রত্যেকের বেতন কত?সমাধান: এখানে,মোট বেতনের টাকা থেকে ফাতেমার বেশি বেতনের টাকা বাদ দিলে দুইজনের বেতনের টাকা সমান হবে।সুতরাং,দুইজনের সমপরিমাণ বেতন একত্রে হবে (১৯৯৫০-২৪৫০) টাকা = ১৭৫০০ টাকা ফরিদার বেতন (১৭৫০০২) টাকা = ৮৭৫০ টাকাফাতেমার বেতন (৮৭৫০+২৪৫০) টাকা = ১১২০০ টাকাঅতএব, ফরিদার বেতন ৮৭৫০ টাকাফাতেমার বেতন ১১২০০ টাকা। প্রশ্ন: জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া ৩২২৫ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৪৮৫০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। ৮ মাসে তাঁর কত টাকা জমা হয়?সমাধান: জালাল সাহেব প্রতিমাসে,বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন ৩২২৫ টাকাঅন্যান্য খরচ বাবদ ব্যয় করেন ৪৮৫০ টাকা তিনি বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ ব্যয় করেন মোট ৮০৭৫ টাকাএখানে,জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকাবাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ ব্যয় করেন (-) ৮০৭৫ টাকা প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন ৬৯০ টাকাএখন, ১ মাসে ব্যাংকে জমা হয় ৬৯০ টাকা ৮ মাসে ব্যাংকে জমা হয় (৬৯০৮) টাকা। = ৫৫২০ টাকাঅতএব, ৮ মাসে তাঁর ৫৫২০ টাকা জমা হয়।