হাতি আর শেয়ালের গল্প প্রিয় শিক্ষার্থীরা, অনেক শুভেচ্ছাসহ আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো, তাহলে শুরু করা যাক।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো।তিরিক্ষি, হুংকার, মেদিনী, তটস্থ, শঙ্কিত, বিন্দু সদৃশ, অবলীলায়উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ তিরিক্ষি খারাপ মেজাজ হুংকার চিৎকার মেদিনী ভূপৃষ্ঠ তটস্থ ব্যতিব্যস্ত শঙ্কিত ভীত বিন্দু সদৃশ খুব ছোট, বিন্দুর মতো ছোট অবলীলায় অনায়াসেপ্রশ্ন: সঠিক উত্তরটি উত্তর পড়ে লেখো।১. অনেক অনেক দিন আগের দিনগুলোতে মানুষ কোথায় থাকতে শুরু করে?(ক) জঙ্গলে (খ) গুহায় (গ) লোকালয়ে (ঘ) শহরেউত্তর: (গ) লোকালয়ে২. তখন মানুষ একটু একটু করে কী হচ্ছিল?(ক) হাঁটতে শিখছিল (খ) শিকার করতে শিখছিল (গ) শিক্ষিত হচ্ছিল (ঘ) সভ্য হচ্ছিলউত্তর: (ঘ) সভ্য হচ্ছিল৩. বনে বনে সেই সময় কাদের রাজত্ব?(ক) পাখিদের (খ) পশুদের (গ) মানুষের (ঘ) ডাইনোসরদেরউত্তর: (খ) পশুদের৪. সেই সময় পাখি আর প্রাণীদের দিনগুলো কেমন কাটছিল?(ক) অশান্তিতে (খ) ভয়ে ভয়ে (গ) শান্তিতে (ঘ) ছুটোছুটি করেউত্তর: (গ) শান্তিতে৫. একটা বন থেকে তাড়া খেয়ে অন্য একটা বনে কে ঢুকে পড়েছিল?(ক) বানর (খ) হাতি (গ) বাঘ (ঘ) সিংহউত্তর: (খ) হাতি৬. হাতিটার শরীর দেখতে কেমন ছিল?(ক) রোগা (খ) মোটা (গ) বিশাল (ঘ) নাদুসনুদুসউত্তর: (গ) বিশাল৭. হাতির পাগুলো কেমন ছিল?(ক) তালগাছের মতো (খ) বটপাকুড়গাছের মতো মোটা (গ) নারকেল গাছের গোড়ার মতো (ঘ) সুপারিগাছের মতো সরুউত্তর: (খ) বটপাকুড়গাছের মতো মোটা৮. হাতিটার শুঁড় কেমন ছিল?(ক) আকাশছোঁয়া (খ) মাটিছোঁয়া (গ) পাহাড়ছোঁয়া (ঘ) তালগাছের মতো উঁচুউত্তর: (ক) আকাশছোঁয়া৯. হাতির যত অহংকার—(ক) শুঁড় আর পা দিয়ে (খ) শরীর আর পা নিয়ে (গ) শরীর আর শক্তি নিয়ে (ঘ) দাঁত আর কান নিয়েউত্তর: (গ) শরীর আর শক্তি নিয়ে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবাংলাদেশ ও বিশ্ব পরিচয়সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, আন্তরিক শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ও শুন্যস্থান পূরণ দেওয়া হলো। সঠিক উত্তরটি খাতায় লেখো। প্রশ্ন: মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?ক. পানামনগর খ. পুণ্ড্রনগর গ. পাণ্ডুয়া ঘ. ভাসুবিহারউত্তর: পুণ্ড্রনগর প্রশ্ন: ওয়ারী-বটেশ্বরের কয়েক কিলোমিটার বিস্তৃত এলাকায় কী পাওয়া গেছে? ক. ছাপাঙ্কিত মুদ্রা খ. পোড়া মাটির ফলক গ. ইস্পাতের ঢাল ঘ. পিতলের থালা-বাসনউত্তর: ছাপাঙ্কিত মুদ্রাপ্রশ্ন: কোন রাজার শাসন আমলে ‘সোমপুর মহাবিহার’ নির্মিত হয়?ক. গোলাপ খ. দেবপাল গ. ধর্মপাল ঘ. মহীপালউত্তর: ধর্মপালপ্রশ্ন: কোথায় বাংলাদেশের লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে?ক. পাহাড়পুর খ. ময়নামতি গ. ওয়ারী-বটেশ্বর ঘ. সোনারগাঁওউত্তর: সোনারগাঁও উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. মহাস্থানগড়ে — শিলালিপি পাওয়া গেছে। উত্তর: মহাস্থান গড়ে ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে।খ. ময়নামতিতে — সভ্যতার অনেক নির্দেশন পাওয়া গেছে।উত্তর: ময়নামতিতে বৌদ্ধ সভ্যতার অনেক নির্দেশন পাওয়া গেছে।গ. লালবাগ দুর্গের চারদিকে — তৈরি উঁচু প্রাচীর রয়েছে।উত্তর: লালবাগ দুর্গের চারদিকে ইটের তৈরি উঁচু প্রাচীর রয়েছে।ঘ. আহসান মঞ্জিলে ‘কুমুদ কলি’ নামক সুন্দর একটি — রয়েছে।উত্তর: আহসান মঞ্জিলে ‘কুমুদ কলি’ নামক সুন্দর একটি গম্বুজ রয়েছে।