অধ্যায়-৪প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের জন্য রয়েছে চতুর্থ অধ্যায়ের ‘গড়’ শিরোনামযুক্ত অনুশীলনী-৪। এসো, তাহলে শুরুতে জেনে নেওয়া যাক গড় বলতে কী বোঝায়।প্রশ্ন: সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮। চতুর্থ সংখ্যাটি কত?সমাধান: এখানে, প্রথম ৩টি সংখ্যার গড় ৫৬প্রথম ৩টি সংখ্যার যোগফল (৫৬×৩)=১৬৮আবার, শেষের ৩টি সংখ্যার গড় ৫৮শেষের ৩টি সংখ্যার যোগফল (৫৮×৩)=১৭৪এখন,প্রথম ৩টি সংখ্যার যোগফল ১৬৮শেষের ৩টি সংখ্যার যোগফল ১৭৪প্রথম ৩টি ও শেষের ৩টি সংখ্যার যোগফল ৩৪২এখানে, ৭টি সংখ্যার যোগফল ৪০১প্রথম ৩টি ও শেষের ৩টি সংখ্যার যোগফল (-) ৩৪২চতুর্থ সংখ্যা ৫৯অতএব চতুর্থ সংখ্যাটি ৫৯।উত্তর: চতুর্থ সংখ্যাটি ৫৯।প্রশ্ন: এগারোটি সংখ্যার মধ্যে প্রথম ছয়টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ১৩১। সব কটি সংখ্যার গড় কত?সমাধান: এখানে,প্রথম ৬টি সংখ্যার গড় ৮৭প্রথম ৬টি সংখ্যার যোগফল (৮৭×৬) = ৫২২আবার, শেষের ৫টি সংখ্যার গড় ১৩১শেষের ৫টি সংখ্যার যোগফল (১৩১×৫) = ৬৫৫এখন,প্রথম ৬টি সংখ্যার যোগফল ৫২২শেষের ৫টি সংখ্যার যোগফল ৬৫৫১১টি সংখ্যার যোগফল ১১৭৭সুতরাং ১১টি সংখ্যার গড় (১১৭৭÷১১) = ১০৭অতএব, সব কটি সংখ্যার গড় ১০৭।উত্তর: ১০৭।প্রশ্ন: তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৩ বছর। মাতার বয়স ২২ বছর হলে পিতার বয়স কত?সমাধান: এখানে,৩ সন্তান+পিতা=৪ জনের বয়সের গড় ১৭ বছর৪ জনের বয়সের যোগফল (১৭×৪) বছর = ৬৮ বছরআবার,৩ সন্তান+মাতা = ৪ জনের বয়সের গড় ১৩ বছর৪ জনের বয়সের যোগফল (১৩×৪) বছর = ৫২ বছরএখন,৩ সন্তান ও মাতার বয়সের যোগফল ৫২ বছরমাতার বয়স (-) ২২ বছরসুতরাং ৩ সন্তানের বয়স ৩০ বছরএখানে,৩ সন্তান ও পিতার বয়সের যোগফল ৬৮ বছর৩ সন্তানের বয়স (-) ৩০ বছরসুতরাং পিতার বয়স ৩৮ বছরউত্তর: ৩৮ বছর।