হাতি আর শেয়ালের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো, তাহলে শুরু করা যাক। বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ।১. হাতিটা এমন ভাব করিতে শুরু করিল, সেই বুঝি বনের রাজা।উত্তর: হাতিটা এমন ভাব করতে শুরু করল, সেই বুঝি বনের রাজা।২. সিংহও হাতিটার কাছে আসিতে ভয় পায়।উত্তর: সিংহও হাতিটার কাছে আসতে ভয় পায়।৩. হাতিকে দেখিলেই সমীহ করিয়া পথ ছাড়িয়া দিত।উত্তর: হাতিকে দেখলেই সমীহ করে পথ ছেড়ে দিত।৪. হাতি তো শেয়ালের কথা শুনিয়া মহাখুশি।উত্তর: হাতি তো শেয়ালের কথা শুনে মহাখুশি।৫. মানুষ তখন একটু একটু করিয়া সভ্য হইতেছে।উত্তর: মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে।৬. থর থর করিয়া কাঁপিয়া উঠিল সমস্ত বন ।উত্তর: থর থর করে কেঁপে উঠল সমস্ত বন।৭. গাছে গাছে পরম নিশ্চিন্তে বসে ছিল সে-সব পাখি, তারা ভয়ে ডানা ঝাঁপটাতে শুরু করিল।উত্তর: গাছে গাছে পরম নিশ্চিন্তে বসে ছিল সে-সব পাখি, তারা ভয়ে ডানা ঝাঁপটাতে শুরু করল।৮. একবার তো কী জানি কী হইয়াছে।উত্তর: একবার তো কী জানি কী হয়েছে।৯. তাহাকেও পায়ের তলায় পিষিয়া মারিয়া ফেলিল।উত্তর: তাহাকেও পায়ের তলায় পিষে মেরে ফেলল।১০. শিয়ালের ওপরেই তাই দায়িত্ব পড়িল।উত্তর: শিয়ালের ওপরেই তাই দায়িত্ব পড়ল।১১. ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হইয়া বসিয়া আছে।উত্তর: ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে। ১২. আপনাকে রাজা হিসেবে বরণ করিয়া নিতে চায়।উত্তর: আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।১৩. হাতি সেই গর্তে তলাইয়া যাইতে যাইতে বাঁচাও বাঁচাও বলিয়া চিৎকার করিতে থাকিল।উত্তর: হাতি সেই গর্তে তলিয়ে যেতে যেতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকল।১৪. শিয়াল ততক্ষণে নদী পার হইয়া তীরে উঠিয়া আসিয়াছে।উত্তর: শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। ১৫. বনের সমস্ত প্রাণী তাহার পেছনে আসিয়া দাঁড়াইল।উত্তর: বনের সমস্ত প্রাণী তাহার পেছনে এসে দাঁড়াল।১৬. বনের যত প্রাণী ছিল, সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করিয়া সমস্বরে বলিয়া উঠিল।উত্তর: বনের যত প্রাণী ছিল, সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল