প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি আর শেয়ালের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো, তাহলে শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: হাতিকে উচিত শিক্ষা দিতে কাকে দায়িত্ব দেওয়া হলো?উত্তর: হাতির অত্যাচারে বনের সবার শান্তি নষ্ট হয়েছিল। তাই বনের সবাই মিলে এক দিন সন্ধ্যায় সিংহের গুহায় জড়ো হলো। অত্যাচারী হাতির একটা বিহিত করা দরকার। সিংহ সবার উদ্দেশে বলল, আমাদের মধ্যে বুদ্ধিমান কে? সবাই বলল শিয়াল। বুদ্ধির জন্যই শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো।প্রশ্ন: অন্যায়কারীদের বিপদে কেউ এগিয়ে আসে না কেন?উত্তর: অন্যায়কারী সবার শান্তি নষ্ট করে। অকারণে সমস্যা করে। এ কারণে অন্যদের নানা রকম দুর্ভোগ পোহাতে হয়। সামনে ভয় পেলেও মনে মনে তারা চায় অত্যাচারীর পতন। তাই অন্যায়কারী বিপদে পড়লে সবাই খুশি হয় এবং তখন তাকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসে না।প্রশ্ন: অনেক দিন আগে মানুষ কী শিখছিল?উত্তর: অনেক অনেক দিন আগে পরিবেশ এতটা উন্নত ছিল না। সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়ায় পরিবেশ ছিল ভিন্ন রকম আমেজে ভরা। সেই সময়ের দিনগুলোয় বনে বনে ছিল পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী আর অসংখ্য পাখপাখালি ভরা ছিল বনজঙ্গল। লোকালয়ে বসবাসকারী মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছিল আর শিখছিল, কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, সেসব কায়দা-কানুন।প্রশ্ন: হাতিটা বনে ঢুকে কী ধরনের আচরণ করেছিল?উত্তর: হাতিটা বনে ঢুকে তুলকালাম কাণ্ড বাধিয়ে দেয়। বনে ঢুকে প্রথমেই সে গলা ফাটিয়ে একটা প্রচণ্ড হুংকার দিল। সেই হুংকারে থরথর করে কেঁপে উঠেছিল সমস্ত বন। শুধু তা-ই নয়, হাতিটা এমন ভাব করতে শুরু করেছিল, যেন সে-ই বনের রাজা। পাখি, ইঁদুর, গুবরে পোকার দল, এমনকি অমিত শক্তিধর সিংহ এবং থাবা উঁচিয়ে চলা বাঘও হাতিটার এই আচরণে ভয়ে তটস্থ ও শঙ্কিত হয়ে পড়েছিল।প্রশ্ন: হাতির আস্তানায় ঢুকে শেয়াল হাতিটাকে কীভাবে কী বলেছিল?উত্তর: হাতির অত্যাচারে বনের সবাই ভীত, তটস্থ ও শঙ্কিত হয়ে পড়েছিল। সিংহ, বাঘ, ভালুক, বানর, হরিণ ও বনবিড়ালের পরামর্শে বুদ্ধিমান শেয়ালকে এ বিষয়ে একটা বিহিত ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী একদিন শেয়াল ভয়ে ভয়ে হাজির হয় হাতির আস্তানায়। হাতির আস্তানায় ঢুকে শেয়াল লেজ গুটিয়ে, হাঁটু মুড়ে প্রথমে হাতিকে সালাম দিল। তারপর বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা। বনের সব প্রাণীই এ কথা জানে। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল