হাতি আর শেয়ালের গল্প প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে ‘হাতি আর শেয়ালের গল্প’। এসো, তাহলে শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: হাতিটা দেখতে কেমন ছিল?উত্তর: ‘হিতোপদশে’ অবলম্বনে রচিত ‘হাতি আর শেয়ালের গল্প’-এর হাতিটা ছিল মস্ত বড়। বিশাল শরীরের ওই হাতির পাগুলো ছিল বটপাকুড়গাছের মতো মোটা। শুঁড় এতটাই লম্বা ছিল যে আকাশের গায়ে গিয়ে ঠেকার মতো। গায়েও ছিল অসীম জোর। শরীর আর শক্তির অহংকারী ওই হাতির মেজাজও ছিল দারুণ তিরিক্ষি।প্রশ্ন: অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কী হয়?উত্তর: বলা হয়ে থাকে, অহংকার পতনের মূল। অত্যাচারীর পরিণামও হয়ে থাকে ভয়াবহ। অহংকারী ও অত্যাচারীকে কেউ পছন্দ করে না। তার বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। ‘হাতি আর শেয়ালের গল্প’ থেকে এই কথাগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায়। গল্পের হাতিটা ছিল বিশাল দেহের অধিকারী। শক্তিও ছিল প্রচণ্ড। এই শরীর আর শক্তি নিয়ে তার যত অহংকার। বনের পশুদের ওপর তার অত্যাচারও ছিল নজিরবিহীন। নিরীহ প্রাণীদের শুঁড়ে জড়িয়ে দূরে ছুড়ে ফেলা কিংবা পায়ের তলায় পিষে ফেলা তার নিত্যনৈমিত্তিক কাজ ছিল। অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে বনের সব প্রাণী। একসময় বনের পশুরা এই অত্যাচারের প্রতিকার করার জন্য পরামর্শ করে। সিদ্ধান্ত অনুসারে শেয়াল কৌশলে হাতিকে নদীতে ডুবিয়ে শাস্তি দেয়। কাজেই বলা যায়, অহংকারী ও অত্যাচারী সাময়িক সুবিধা ভোগ করলেও শেষ পর্যন্ত তার পরিণাম হয় ভয়াবহ।প্রশ্ন: অনেক দিন আগে চারদিকের পরিবেশ কেমন ছিল?উত্তর: অনেক দিন আগে চারদিকে অনেক সবুজ বন, ঝোপঝাড় ও মনোরম পরিবেশ ছিল। ছিল দিগন্ত ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া।প্রশ্ন: বনের পশু-পাখিরা কেমন ছিল?উত্তর: চারদিকে সবুজ বন ও গাছগাছালি ভরা আর দিগন্ত বিস্তৃত নীল আকাশের ছোঁয়া ছিল। মানুষরা ছিল লোকালয়ে আর পশুরা থাকত সবুজ বনে। সবুজ বনে পশুদের রাজত্ব। বিভিন্ন রকমের পশু-পাখিদের দিনগুলো শান্তিতে কেটেছিল।প্রশ্ন: হাতিটা বনে ঢোকামাত্র বনের অবস্থা কী হলো?উত্তর: হাতিটা বনে প্রবেশমাত্র বনে তোলপাড় শুরু হয়ে গেল। নতুন অতিথি বনে এসেছে দেখে সবাই স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু দুষ্টু হাতিটা গলা ফাটিয়ে প্রচণ্ড একটা হুংকার দিল। থরথর করে পুরো বন কেঁপে উঠল। গাছে গাছে যেসব পাখি নিশ্চিন্তে বসে ছিল, তারা ভয়ে আকাশে উড়ে গেলে আর মাটির তলায় লুকিয়ে থাকা ইঁদুর, গোবরে পোকার দল বুঝতে চাইল, কী এমন হয়েছে যে এমন করে সবুজ বন কেঁপে উঠল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল