অনুশীলনী-৫(১) গ.সা.গুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায় সম্পৃক্ত অনুশীলনী ৫-এ রয়েছে গ. সা. গু. ও ল. সা. গু.-সংক্রান্ত সমস্যাবলি। প্রশ্ন: ৬০টি আম ও ১৫০টি লিচু সর্বাধিক কতজন বালক-বালিকার মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে? প্রত্যেকে কয়টি আম ও কয়টি লিচু পাবে?সমাধান: এখানে,সর্বাধিক বালক-বালিকার সংখ্যা হবে ৬০ ও ১৫০-এর গ. সা. গু. যত, ততজন। এখন, ৬০ ও ১৫০-এর গ. সা. গু. নির্ণয় করি।৬০ = ২২৩৫১৫০ = ২৩৫৫দেখা যাচ্ছে যে ৬০ ও ১৫০-এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক ২, ৩ ও ৫।সুতরাং, ৬০ ও ১৫০-এর গ. সা. গু. = ২৩৫ = ৩০অতএব সর্বাধিক ৩০ জন বালক-বালিকার মধ্যে আম ও লিচুগুলো নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে।প্রত্যেকে আম পাবে (৬০৩০)টি = ২টিপ্রত্যেকে লিচু পাবে (১৫০৩০)টি = ৫টিসুতরাং বালক-বালিকা ৩০ জন,প্রত্যেকে আম পাবে ২টি,প্রত্যেকে লিচু পাবে ৫টি।প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৭, ২১২ ও ৪৫২-কে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে?সমাধান: যে বৃহত্তম সংখ্যা দ্বারা ১৩৭, ২১২ ও ৪৫২-কে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে, তা হচ্ছে—(১৩৭-২) = ১৩৫, (২১২-২) = ২১০ এবং (৪৫২-২) = ৪৫০-এর গ. সা. গু.-এর সমান।এখন ১৩৫, ২১০ ও ৪৫০-এর গ. সা. গু. নির্ণয় করি।১৩৫ = ৩৩৩৫২১০ = ২৩৫৭৪৫০ = ২৩৩৫৫সুতরাং ১৩৫, ২১০ ও ৪৫০-এর গ. সা. গু. = ৩৫ = ১৫অতএব, নির্ণেয় বৃহত্তম সংখ্যা ১৫।প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২৯, ২৩৬ ও ৩৬৪-কে ভাগ দিলে যথাক্রমে ৩, ৫ ও ৭ অবশিষ্ট থাকে?সমাধান: যে বৃহত্তম সংখ্যা দ্বারা ১২৯, ২৩৬ ও ৩৬৪-কে ভাগ দিলে যথাক্রমে ৩, ৫, ৭ অবশিষ্ট থাকে, তা হচ্ছে—(১২৯-৩) = ১২৬, (২৩৬-৫) = ২৩১ এবং (৩৬৪-৭) = ৩৫৭-এর গ. সা. গু.-এর সমান।এখন ১২৬, ২৩১ ও ৩৫৭-এর গ. সা. গু. নির্ণয় করি।১২৬ = ২৩৩৭২৩১ = ৩৭১১৩৫৭ = ৩৭১৭সুতরাং ১২৬, ২৩১ ও ৩৫৭-এর গ. সা. গু. = ৩৭ = ২১অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা ২১।প্রশ্ন: একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৭ মিটার। সর্বাধিক কোন সাইজের বর্গাকার টালি দ্বারা ঘরটির মেঝে বাঁধানো যাবে, যেন কোনো টালি ভাঙা না পড়ে?সমাধান: কোনো টালি ভাঙা না পড়ে সে রকম সর্বাধিক যে সাইজের টালি দ্বারা ঘরটির মেঝে বাঁধানো যাবে, তা হচ্ছে ১২ ও ৭-এর গ. সা. গু. যত, তত মিটার বর্গাকার। এখন ১২ ও ৭-এর গ. সা. গু. নির্ণয় করি।১২ = ১২২৩৭ = ১৭সুতরাং ১২ ও ৭-এর গ. সা. গু. = ১ [একাধিক সংখ্যার কোনো সাধারণ উৎপাদক না থাকলে তাদের গ. সা. গু. হয় ১]অতএব, সর্বাধিক ১ মিটার বর্গাকার সাইজের টালি দ্বারা ঘরটির মেঝে বাঁধানো যাবে এবং এতে কোনো টালি ভাঙা পড়বে না।অতএব, ১ মিটার বর্গাকার বা ১ বর্গমিটার।