সহকারী শিক্ষকঅধ্যায়-৩ প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞান বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে অধ্যায়-৩ থেকে প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: দূষিত পানি কী?উত্তর: পানিতে মানুষের শরীরের জন্য ক্ষতিকর কোনোকিছু মিশে থাকলে সে পানিকে দূষিত পানি বলা হয়।প্রশ্ন: আর্সেনিক কী?উত্তর: আর্সেনিক একধরনের প্রাকৃতিক বিষাক্ত পদার্থ। যা মাটির নিচে খনিজ হিসেবে থাকে। ভূগর্ভের পানির সংস্পর্শে এলে এটা পানিকে দূষিত করে।প্রশ্ন: বৃষ্টি কী?উত্তর: জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। ক্ষুদ্র পানিকণা একত্র হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায়। মেঘের পানিকণাগুলো একত্র হয়ে আকারে বড় এবং ওজনে ভারি হয়ে যখন মাটিতে পড়ে, তখন তাকে বৃষ্টি বলে।প্রশ্ন: ছাঁকন কী?উত্তর: পুকুর, খাল, বিল ও নদীর পানিতে কাদা ও ময়লা মিশে থাকে। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে এ পানি পরিষ্কার করার পদ্ধতিকে ছাঁকন বলে।প্রশ্ন: থিতানো কী?উত্তর: নদী বা পুকুরের পানিকে কলস বা পাত্রে রাখলে নিচে তলানি পড়ে এবং ওপরের পানি পরিষ্কার হয়। ওপরের এ পরিষ্কার পানি আলাদা করার পদ্ধতিকে থিতানো বলে।প্রশ্ন: নদী বা পুকুরের পানি জীবাণুমুক্ত করার উপায় কি?উত্তর: নদী বা পুকুরের পানিকে একটি পাত্রে নিতে হবে। পাত্রের পানিকে চুলার ওপর রেখে ফোটাতে হবে। পানি ফুটতে শুরু করার পর আরও ২০ মিনিট ফোটাতে হবে। এ কারণে পানিতে থাকা সব জীবাণু মারে পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে। রচনামূলক প্রশ্নোত্তরপ্রশ্ন: বৃষ্টি কীভাবে হয় বুঝিয়ে লেখো।উত্তর: পুকুর, খাল, বিল, নদী ও সাগরের পানি সূর্যতাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায়। আকাশে তা ঠান্ডা হয়ে ছোট ছোট পানিকণায় পরিণত হয়। ছোট ছোট পানিকণা আকাশে ভেসে বেড়ায়। এটাই মেঘ। ছোট ছোট পানিকণা একসঙ্গে হয়ে বড় পানিকণায় পরিণত হয়। বড় পানিকণা আকাশে ভেসে থাকতে পারে না। ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে। এটিই বৃষ্টি।প্রশ্ন: পানি দূষণের ফল কী হয়—আলোচনা করো।উত্তর: পানি মানুষের জীবনের জন্য আবশ্যক। কিন্তু দূষিত পানি জীবনের জন্য খুব ক্ষতিকর। এগুলো হলো—১. দূষিত পানি পান করলে কলেরা, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া রোগ হতে পারে। এ ছাড়া পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।২. আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে একধরনের ক্ষত বা ঘা তৈরি হয়, যা আর্সেনোকোসিস রোগ নামে পরিচিত। এ রোগের সহজ কোনো চিকিত্সা নেই।প্রশ্ন: নিরাপদ পানি পেতে পানি শোধনের দুটি পদ্ধতি বর্ণনা করো।উত্তর: পানি পুরোপুরি নিরাপদ পেতে পানি শোধনের দুটি ভালো পদ্ধতি হলো— ১. পানি ফোটানো ২. রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি বিশুদ্ধকরণ।নিচে পদ্ধতি দুটো বর্ণনা করা হলো—পানি ফোটানো: পুকুর, নদীর পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত করতে চাইলে পানিকে ফোটাতে হবে। পানি ফুটতে শুরু করার পর আরও ২০ মিনিট তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়। এরপর পানিকে ঠান্ডা করে ছেঁকে নিলে তা পান করার জন্য নিরাপদ হয়।রাসায়নিক পদার্থ মিশিয়ে পানি বিশুদ্ধকরণ: অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফোটানো সম্ভব হয় না। তখন ফিটকিরি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে পানিকে জীবাণুমুক্ত করা হয়।