প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৩ থেকে আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর১৩. সোনারগাঁও কোথায় অবস্থিত?উত্তর: সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ১৪. সোনারগাঁও কোন বারো ভূঁইয়ার রাজধানী ছিল?উত্তর: সোনারগাঁও ঈশা খাঁ ও তারপুত্র মুসাখাঁর রাজধানী ছিল।১৫. সোনারগাঁয়ের গৌরব কে ধরে রাখার চেষ্টা করেন?উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার চেষ্টা করেন। ১৬. লালবাগ দুর্গ কে তৈরি শুরু করেন?উত্তর: লালবাগ দুর্গ ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম তৈরির কাজ শুরু করেন। ১৭. লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কোনটি?উত্তর: লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ইটের তৈরি। ১৮. আহসান মঞ্চিল কাদের প্রাসাদ ছিল?উত্তর: আহসান মঞ্জিল ঢাকার নবাবদের প্রাসাদ ছিল। ১৯. আহসান মঞ্জিল ঢাকার নবাব খাজা আলিমউল্লাহ কবে কেনেন?উত্তর: ১৮৩০ সালে ঢাকার নবাব খাজা আলিমউদ্দিন ফরাসিদের থেকে আহসান মঞ্জিলটি কেনেন। ২০. আহসান মঞ্জিল কত সালে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আসে?উত্তর: ১৯৮৫ সালে আহসান মঞ্জিল বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করে। ২১. ময়নামতিতে কী চর্চার ব্যবস্থা ছিল?উত্তর: ময়নামতিতে বিদ্যাচর্চার সুব্যবস্থা ছিল। ২২. শাহজাদা মোহাম্মদ আযম কার পুত্র ছিলেন?উত্তর: শাহজাদা মোহাম্মদ আযম মুঘলসম্রাট আওরঙ্গজেবের পুত্র ছিলেন।