প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭  প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়—৭ ‘মানবাধিকার’ থেকে গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: মানবাধিকার কাকে বলে?উত্তর: মানুষ হিসেবে সবার সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। যেমন লেখাপড়া করা, স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা, ধর্ম পালন করা, আইনশৃঙ্খলার সহায়তা পাওয়া ইত্যাদি। মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারকে বলা হয় ‘মানবাধিকার’। জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের এসব অধিকারকে স্বীকৃতি দিয়েছে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এগুলো পাওয়ার অধিকার আছে।প্রশ্ন: মানবাধিকারের প্রয়োজনীয়তা লেখো?উত্তর: মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারকে ‘মানবাধিকার’ বলা হয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা মানবাধিকারগুলো পেয়ে থাকি। মানবাধিকারের প্রয়োজনীতাগুলো হলো:# মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে।# লেখাপড়া শিখে যোগ্যতা ও মর্যাদার সঙ্গে সমাজে বসবাসের সুযোগ করে দেয়।# মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে।# মানুষে মানুষে সম্প্রীতি তৈরি করে।# সমাজে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করে এবং# স্বাধীন ও সুস্থভাবে বেঁচে থাকা ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য তাই # মানবাধিকারের বিকল্প নেই।# আমাদের সবার দায়িত্ব হলো মানবাধিকারগুলো বাস্তবায়ন করা। # অন্যের অধিকার যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।প্রশ্ন: নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন?উত্তর: সমাজে প্রায়ই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শোনা যায়। অনেক সময় না-জানার কারণেও আমরা মানবাধিকারবিরোধী কাজ করি। মানবাধিকার লঙ্ঘনের একটি অন্যতম উদাহরণ হচ্ছে, নারী ও শিশু পাচার।বাংলাদেশ থেকে প্রায়ই নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। সেখানে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে ব্যবহার করা হয়। এসব কাজ করতে গিয়ে অনেকে আহত হন। কেউবা মারা যান। তাঁদের পরিবারের সদস্যরাও এতে অনেক কষ্ট পায়।শিশু ও নারী পাচার মানবাধিকারবিরোধী কাজ। এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেখলে তা অবশ্যই পুলিশ ও অন্যদের জানানো উচিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল