অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়—৭ ‘মানবাধিকার’ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: আমরা বাড়িতে কীভাবে মানবাধিকার চর্চা করতে পারি?উত্তর: মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ। পৃথিবীর সব মানুষের কল্যাণ ও সমাজ উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে। আমরা যদি প্রত্যেকে পরিবার থেকে এগুলোকে মেনে চলার অভ্যাস করি, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে।তাই পারিবারিক যেকোনো বিষয়ে আমরা পরিবারের সদস্যদের মতামত গ্রহণ করব। এতে সিদ্ধান্ত গ্রহণ যেমন সহজ হয়, তেমনি অন্যের ওপর জোর করে মত চাপিয়ে দেওয়া হয় না। পরিবারের বয়স্কদের শ্রদ্ধা করব এবং প্রয়োজনে সাহায্য করব। ছেলে হোক, মেয়ে হোক সব শিশুকে সমানভাবে শিক্ষা, খাদ্য ও মত প্রকাশের সুযোগ করে দেব। বাড়িতে কাজে সহায়তাকারী ব্যক্তিকে বাড়ির অন্যদের সমান খাবার, পোশাক, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেব। তাঁদের প্রতি কোনো অন্যায় আচরণ করব না।প্রশ্ন: মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত?উত্তর: মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ। পৃথিবীর সব মানুষের কল্যাণ ও সমান উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে। আমরা যদি প্রত্যেকেই এগুলো মেনে চলার অভ্যাস করি, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। এ জন্য আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব।১. বাড়িতে, বিদ্যালয়ে ও প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকারবিরোধী কোনো কাজ করে, তবে তাকে এ বিষয়ে সচেতন করব।২. প্রয়োজন হলে প্রতিবাদ করব।৩. সরকার কর্তৃক এ লক্ষ্যে করা বিভিন্ন আইন মেনে চলব।৪. মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে অংশ নেব। নাগরিক হিসেবে এটি আমাদের দায়িত্ব।প্রশ্ন: আমাদের দেশের শিশুরা কীভাবে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে?উত্তর: আমাদের দেশে অনেকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে শিশুরা। অনেক শিশু দারিদ্র্যের কারণে কাজ করতে বাধ্য হয়। গ্রামে শিশুরা খেতে, ইটের ভাটায় কাজ করে। শহরের শিশুরা বাসা-বাড়িতে, দোকানে, কলকারখানায় কাজ করে। অনেকে রাস্তায় ঘুরে বেড়ায়। শিশুশ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ পায় না। শুধু শিশু নয়, বড়দের মধ্যেও অনেকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। অথচ শিক্ষার অধিকার একটি প্রধান মানবাধিকার। সবাইকে তাই শিক্ষার সুযোগ দেওয়া উচিত।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল