অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়—৭ ‘মানবাধিকার’ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: বাড়িতে কাজে সহায়তাকারী ব্যক্তির প্রতি কীভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে?উত্তর: শহরের বাসা-বাড়িতে অনেক দরিদ্র নারী ও শিশু কাজে সহায়তা করে থাকে। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে এসব শিশু বা অন্যদের শারীরিক নির্যাতন করা হয়। বাড়িতে সহায়তাকারী ব্যক্তিরা কখনো কখনো এ ধরনের ঘটনার শিকার হয়। অনেক সময় তাদের বাড়ির অন্যদের সমান খাবার, পোশাক, চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হয় না। এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। মানুষের প্রতি এ ধরনের অন্যায় আচরণ করা উচিত নয়।প্রশ্ন: আমাদের সমাজে শিক্ষা, খাদ্য, মজুরি ইত্যাদি ক্ষেত্রে কারা বৈষম্যের শিকার হয়?উত্তর: মানবাধিকার অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ সবার সমান অধিকার রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা মানবাধিকার থেকে বঞ্চিত। আমাদের সমাজে শিক্ষা, খাদ্য, মজুরি ও অন্যান্য ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে এখনো বৈষম্য রয়েছে। সামাজিক ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ব্যক্তিরাও এ ধরনের বৈষম্যের শিকার হয়। আমাদের দায়িত্ব, সবাইকে সমান অধিকার দেওয়া। কোনোভাবেই মানুষে মানুষে বৈষম্য করা উচিত নয়।প্রশ্ন: জাতিসংঘ-ঘোষিত মৌলিক মানবাধিকারগুলো কী?উত্তর: জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’ অনুমোদন করেছে। এর মৌলিক মানবাধিকারগুলো হলো:# সব মানুষ জন্মগতভাবে স্বাধীন।# স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার।# সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার।# শিক্ষা গ্রহণের অধিকার।# প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার।# কাউকে নির্যাতন ও অত্যাচার না করা।# খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক না করা।# আইনের চোখে সব মানুষ সমান।# সবার সমান মজুরি পাওয়ার অধিকার।# বিচার পাওয়ার অধিকার।# সম্পত্তির অধিকার।# নিজ নিজ ধর্ম পালনের অধিকার।# নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার।# নারী-পুরুষের সমান অধিকার।