অনুশীলনী-৫(২)প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর ধারাবাহিক পাঠ আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনায় রয়েছে অনুশীলনী ৫-এর ল. সা. গু.-সংক্রান্ত সমস্যাবলি।আমরা তো জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে ল. সা. গু. বলা হয়। এটাও জানি, লঘিষ্ঠ মানে ছোট বা ক্ষুদ্রতম বা কমসংখ্যক, ন্যূনতম। গুণিতক হচ্ছে একটি সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যাটির একটি গুণিতক। যেমন, ১২-এর গুণিতক হচ্ছে: ১২, ২৪, ৩৬, ৪৮ ইত্যাদি। অর্থাত্ ১২-কে ১ থেকে শুরু করে যে যে সংখ্যা দিয়ে গুণ করে যেসব গুণফল পাওয়া যাবে, সেই সব গুণফলের প্রত্যেকটি ১২-এর একেকটি গুণিতক।সাধারণত তিনটি পদ্ধতি অনুসরণ করে ল. সা. গু নির্ণয় করা যায়—(১) পর্যবেক্ষণের সাহায্যে (২) মৌলিক উত্পাদকের সাহায্যে (৩) সংক্ষিপ্ত পদ্ধতিতে।# পর্যবেক্ষণের মাধ্যমে— ২৪ ও ৩৬-এর ল. গা. গু নির্ণয়:এখানে,২৪-এর গুণিতক: ২৪, ৪৮, ৭২, ৯৬, ১২০, ১৪৪, ১৬৮, ১৯২, ২১৬, ২৪০ ইত্যাদি।৩৬-এর গুণিতক: ৩৬, ৭২, ১০৮, ১৪৪, ১৮০, ২১৬, ২৫২, ২৮৮ ইত্যাদি।দেখা যাচ্ছে, ২৪ ও ৩৬-এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে ৭২ সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ গুণিতক।সুতরাং, ২৪ ও ৩৬-এর গ. সা. গু. ৭২।# মৌলিক গুণনীয়ক বা উত্পাদকের সাহায্যে১৮, ২৪, ও ৩০-এর ল. সা. গু নির্ণয়।১৮ = ২×৩×৩; ২৪ = ২×২×২×৩; ৩০ = ২×৩×৫এখানে ১৮, ২৪ ও ৩০-এর মৌলিক উত্পাদকগুলোর মধ্যে:২ আছে সর্বাধিক ৩ বার [২৪-এর উত্পাদক হিসেবে]৩ আছে সর্বাধিক ২ বার [১৮-এর উত্পাদক হিসেবে]৫ আছে সর্বাধিক ১ বার [৩০-এর উত্পাদক হিসেবে]সুতরাং ১৮, ২৪ ও ৩০-এর ল. সা. গু. = ২×২×২×৩×৩×৫ = ৩৬০# সংক্ষিপ্ত পদ্ধতিতে ল. সা. গু. নির্ণয়:১৮, ২৪ ও ৪০-এর ল. সা. গু. নির্ণয়এখানে,২। ১৮, ২৪, ৪০২। ৯, ১২, ২০২। ৯, ৬, ১০৩। ৯, ৩, ৫ ৩, ১, ৫সুতরাং, ১৮, ২৪ ও ৪০-এর ল. সা. গু. = ২×২×২×৩×৩×৫ = ৩৬০# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল