অনুশীলনী-৫(২)প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে অনুশীলনী ৫-এর ল. সা. গু.-সংক্রান্ত সমস্যাবলি।ল. সা. গু.-সংক্রান্ত সমস্যা সমাধানে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি। যেমন প্রশ্নে আছে: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২, ৪০ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে?এই সহজ সমস্যাটির সমাধান আমরা অনেকে করে থাকি এভাবে:২। ১৬, ২৪, ৩২, ৪০২। ৮, ১২, ১৬, ২০২। ৪, ৬, ৮, ১০২। ২, ৩, ৪, ৫ ১, ৩, ২, ৫নির্ণেয় ল. সা. গু = ২×২×২×২×৩×২×৫ = ৪৮০+৬ = ৪৮৬এ রকম সমাধান তোমাকে নম্বর প্রাপ্তির নিশ্চয়তা কখনো দেবে না। কারণ— #তুমি কেন এই সমস্যার সমাধানে ল. সা. গু. করেছ তার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই।#ল. সা. গু.-সংক্রান্ত প্রশ্নের কথার সমস্যা সমাধানে নির্ণেয় ল. সা. গু. লেখা ঠিক নয়।#শেষ ধাপে কেন ৬ যোগ করা হয়েছে তারও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই।তাহলে সমাধানটি কেমন হওয়া দরকার? এসো, প্রশ্নটি আবার পড়ি এবং আদর্শ সমাধান দেখি।প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২ ও ৪০ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে?সমাধান: যে ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩২ ও ৪০ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ৬ অবশিষ্ট থাকবে, তা হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর ল. সা. গু থেকে ৬ বেশি।এখন, ১৬, ২৪, ৩২ ও ৪০ এর ল.সা.গু. নির্ণয় করি।২। ১৬, ২৪, ৩২, ৪০২। ৮, ১২, ১৬, ২০২। ৪, ৬, ৮, ১০২। ২, ৩, ৪, ৫ ১, ৩, ২, ৫সুতরাং, ১৬, ২৪, ৩২ ও ৪০-এর ল. সা. গু. = ২×২×২×২×৩×২×৫ = ৪৮০অতএব, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৪৮০+৬ = ৪৮৬প্রশ্ন: চারটি ঘণ্টা একত্রে বেজে পরে ৫, ৭, ১২ এবং ১৫ মিনিট অন্তর বাজতে লাগল। ন্যূনতম কতক্ষণ পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?সমাধান: নির্ণেয় ন্যূনতম সময় হচ্ছে ৫, ৭, ১২ এবং ১৫-এর ল. সা. গু যত, তত মিনিট।এখন, ৫, ৭, ১২ এবং ১৫-এর ল.সা.গু. নির্ণয় করি।৩। ৫, ৭, ১২, ১৫৫। ৫, ৭, ৪, ৫ ১, ৭, ৪, ১ ৫, ৭, ১২, ১৫-এর ল.সা.গু.=৩×৫×৭×৪=৪২০অতএব, ঘণ্টা চারটি ন্যূনতম ৪২০ মিনিট, বা, (৪২০ ৬০) = ৭ ঘণ্টা পরে পুনরায় একত্রে বাজবে। [৬০ মি. = ১ ঘণ্টা]অতএব ন্যূনতম ৪২০ মিনিট বা ৭ ঘণ্টা পরে ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে।প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?সমাধান: যে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৭ যোগ করলে যোগফল ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তা প্রদত্ত সংখ্যাগুলোর ল.সা.গু. থেকে ৭ কম।এখন, ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২-এর ল. সা. গু. নির্ণয় করি।২। ১৫, ১৮, ২০, ২৪, ৩২২। ১৫, ৯, ১০, ১২, ১৬২। ১৫, ৯, ৫, ৬, ৮৩। ১৫, ৯, ৫, ৩, ৪৫। ৫, ৩, ৫, ১, ৪ ১, ৩, ১, ১, ৪অতএব, ১৫, ১৮, ২০, ২৪ ও ৩২-এর ল. সা. গু = ২×২×২×৩×৫×৩×৪ = ১৪৪০সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা=(১৪৪-৭) =১৪৩৩।