অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুশীলনের জন্যআজ দেওয়া হলো বিজ্ঞান বিষয় থেকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ করো:১. আমাদেরকে ঘিরে আছে —।উত্তর: আমাদেরকে ঘিরে আছে বায়ু।২. অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে — উৎপাদন করে।উত্তর: অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে।৩. শ্বাসকষ্টের রোগীদের অনেক সময় সিলিন্ডার থেকে — দেওয়া হয়।উত্তর: শ্বাসকষ্টের রোগীদের অনেক সময় সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হয়।৪. রান্নাঘরে বিষাক্ত — উৎপন্ন হয়। উত্তর: রান্নাঘরে বিষাক্ত কার্বন মনোক্সাইউ উৎপন্ন হয়। ৫. ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুুর — গ্যাস ব্যবহার করা হয়।উত্তর: ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর নাইটোজেন গ্যাস ব্যবহার করা হয়।৬. মাটিকণার ফাঁকে ফাঁকে — থাকে।উত্তর: মাঠিকণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে।৭. অক্সিজেন ছাড়া — জ্বলে না।উত্তর: অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না।৮. পর্বতের চূড়ায় — পরিমাণ কম থাকে।উত্তর: পর্বতের চূড়ায় অক্সিজেনের পরিমাণ কম থাকে।৯. গাছের বৃদ্ধির জন্য — সার প্রয়োগ করা হয়।উত্তর: গাছের বৃদ্ধির জন্য ইউরিয়া সার প্রয়োগ করা হয়।১০. অগ্নিনির্বাপক যন্ত্রে — গ্যাস বিদ্যমান থাকে।উত্তর: অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বিদ্যমান থাকে।১১. কার্বন মনোক্সাইড — গ্যাস।উত্তর: কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস।১২. কয়লা পোড়ানো বায়ুতে — অক্সাইড উৎপন্ন হয়।উত্তর: কয়লা পোড়ানো বায়ুতে সালফারের অক্সাইড উৎপন্ন হয়।১৩. অ্যাসিডযুক্ত বৃষ্টি সকল জীবের জন্য —।উত্তর: অ্যাসিডযুক্ত বৃষ্টি সকল জীবের জন্য ক্ষতিকর।১৪. বোতলে কোমল পানীয়ের সঙ্গে — কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশানো হয়।উত্তর: বোতলে কোমল পানীয়ের সঙ্গে উচ্চচাপে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশানো হয়।১৫. বোতলে কোমল পানীয়ের সঙ্গে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশানোর ফলে — স্বাদ পাওয়া যায়।উত্তর: বোতলে কোমল পানীয়ের সঙ্গে কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশানোর ফলে ঝাঁজাল স্বাদ পাওয়া যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল