প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুশীলনের জন্যআজ দেওয়া হলো বিজ্ঞান বিষয় থেকে শূন্যস্থান পূরণ ও সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ করো।১৬. যানবাহনের কালো ধোঁয়া — দূষিত করে।উত্তর: যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করে।১৭. কার্বন ডাই-অক্সাইড গ্যাস বায়ুর চেয়ে —।উত্তর. কার্বন ডাই-অক্সাইড গ্যাস বায়ুর চেয়ে ভারী।১৮. — ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। উত্তর: বায়ুপ্রবাহকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সঠিক উত্তরটি খাতায় লেখো।১। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয়বাষ্প। উত্তর: গ. নাইট্রোজেন।২। উঁচু পর্বতে উঠতে গেলে সিল্ডািরের করে কোন গ্যাস নিয়ে যেতে হয়?ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড।উত্তর: ক. অক্সিজেন।৩। কোন গ্যাসটি বিষাক্ত?ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড। উত্তর: ঘ. কার্বন মনোক্সাইড।৪। জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. নিয়ন।উত্তর: খ. কার্বন ডাই-অক্সাইড।৫। বায়ুপ্রবাহকে ব্যবহার করে নিচের কোন কাজটি সম্পন্ন করা হয়? ক. তাপ উৎপাদন খ. বিদ্যুৎ উৎপাদন গ. কোমল পানীয় তৈরি ঘ. সাইকেলের যন্ত্রাংশ ঝালাইউত্তর: খ. বিদ্যুৎ উৎপাদন৬। কার্বন ডাই-অক্সাইডের ধর্ম কোনটি?ক. এটি অপরকে জ্বলতে সাহায্য করে খ. এটি নিজে জ্বলে গ. এটি বায়ুর চেয়ে ভারী ঘ. এটি বায়ুর চেয়ে হালকা। উত্তর: গ. এটি বায়ুর চেয়ে ভারী।৭। বায়ুর কোন উপাদানটি খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করে?ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. জলীয়বাষ্প।উত্তর: খ. অক্সিজেন।৮। ডুবুরিরা পানির নিচে যে সিলিন্ডারটি ব্যবহার করে, তাতে বায়ুর কোন উপাদানটি থাকে?ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. হিলিয়াম।উত্তর: ক. অক্সিজেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল