প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ৫ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে। শূন্যস্থান পূরণ করো।১। বিদ্যুৎ চমকানোর পেছনে — শক্তি কাজ করে।উত্তর: বিদ্যুৎ চমকানোর পেছনে তড়িৎ শক্তি কাজ করে।২। সাইকেল চালাতে — শক্তি কাজ করে।উত্তর: সাইকেল চালাতে পেশি শক্তি কাজ করে।৩। বৈদ্যুতিক বাতি জ্বালালে — শক্তি — শক্তিতে রূপান্তরিত হয়।উত্তর: বৈদ্যুতিক বাতি জ্বালালে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।৪। শক্তি — বা — করা যায় না।উত্তর: শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না।৫। পদার্থ — দিয়ে গঠিত।উত্তর: পদার্থ পরমাণু দিয়ে গঠিত।৬। তাপ দিলে পদার্থের — পরিবর্তন ঘটে।উত্তর: তাপ দিলে পদার্থের দশা বা অবস্থার পরিবর্তন ঘটে।৭। কঠিন দশায় পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে — থাকে।উত্তর: কঠিন দশায় পদার্থের পরমাণুগুলো নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকে।৮। কাজ করার সামর্থ্যকে আমরা — বলি।উত্তর: কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলি।৯। শক্তি হচ্ছে পরিবর্তনের — বা —।উত্তর: শক্তি হচ্ছে পরিবর্তনের সংঘটক বা এজেন্ট।১০। কয়লা ও হীরা উভয়ই — দিয়ে তৈরি।উত্তর: কয়লা ও হীরা উভয়ই কার্বন দিয়ে তৈরি।১১। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি লক্ষ হলো পদার্থের — জানা।উত্তর: আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির একটি লক্ষ হলো পদার্থের বৈশিষ্ট্য জানা।১২। আলো — পদ্ধতিতে সঞ্চারিত হয়।উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চারিত হয়।১৩। জলস্রোতকে ব্যবহার করে — উৎপাদন করা হয়।উত্তর: জলস্রোতকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।১৪। তাপ সঞ্চারণের তিনটি পদ্ধতি হচ্ছে —, পরিবহন ও —।উত্তর: তাপ সঞ্চারণের তিনটি পদ্ধতি হচ্ছে পরিচলন, পরিবহন ও বিকিরণ।১৫। আলোর ওজন, — ও আয়তন নেই।উত্তর: আলোর ওজন, আকার ও আয়তন নেই।১৬। — শক্তি ব্যবহার করে পালতোলা নৌকা চালানো হয়।উত্তর: বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করে পালতোলা নৌকা চালানো হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল