প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রাথমিক বিজ্ঞানের ৫ম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে। সঠিক উত্তরটি খাতায় লেখো।১৩। বিদ্যুৎ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?ক. আলোক শক্তি খ. তাপ শক্তি গ. শব্দ শক্তি ঘ. তড়িৎ শক্তিউত্তর: ঘ. তড়িৎ শক্তি১৪। মোমবাতি কোন ধরনের শক্তি?ক. তাপ শক্তি খ. আলোক শক্তি গ. বিদ্যুৎ শক্তি ঘ. পেশি শক্তিউত্তর: খ. আলোক শক্তি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:প্রশ্ন: পদার্থের দশা পরিবর্তনের কারণ কী?উত্তর: পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকবে এটা নির্ভর করে পদার্থের পরমাণুগুলো কীভাবে সাজানো থাকবে এবং এদের বন্ধনের দৃঢ়তার ওপর। আর তাপমাত্রার প্রভাবে এই বন্ধন ও সাজানো তারতম্য হয়ে থাকে। তাই বলা যায়, পদার্থের দশা পরিবর্তনের কারণ হচ্ছে তাপমাত্রা।প্রশ্ন: পদার্থ কী দিয়ে গঠিত?উত্তর: পদার্থ ক্ষুদ্র বস্তুকণিকা দ্বারা তৈরি। পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা আর ভাঙা যায় না, আমরা তাকে বলি পরমাণু। সব পদার্থ এই পরমাণু দিয়ে গঠিত।প্রশ্ন: পাঁচ রকম শক্তির নাম লিখ।উত্তর: পাঁচ রকম শক্তির নাম— ১. শব্দশক্তি ২. আলোক শক্তি ৩. বিদ্যুৎশক্তি ৪. তাপশক্তি ৫. পেশিশক্তি।প্রশ্ন: পদার্থ পরমাণু দিয়ে তৈরি—এ কথা কোন বিজ্ঞানী বলেন?উত্তর: পদার্থ পরমাণু দিয়ে তৈরি—এ কথা বলেন বিজ্ঞানী ডালটন।প্রশ্ন: পদার্থ বলতে কী বোঝায়?উত্তর: যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। যেমন: মাটি, পানি, পাথর, কাঠ, লোহা ইত্যাদি পদার্থের উদাহরণ।প্রশ্ন: পদার্থের দশা কয়টি ও কী কী?উত্তর: পদার্থের দশা তিনটি। যথা— কঠিন, তরল ও বায়বীয়।প্রশ্ন: কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।উত্তর: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল