প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক (প্রা.) হু.মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৪ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো পড়বে। সঠিক উত্তরটি খাতায় লেখো।১। বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি?ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলুউত্তর: ক. ধান২। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপাদন হয় কোন দেশে?ক. ভারত খ. চীন গ. বাংলাদেশ ঘ. নেপালউত্তর: গ. বাংলাদেশ৩। কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে?ক. চা খ. তামাক গ. চিনি ঘ. পোশাকউত্তর: ঘ. পোশাক৪। বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%উত্তর: গ. ৩০%৫। খাদ্য সরবরাহের প্রধান উৎস হিসেবে কোন খাতটি জড়িত?ক. কৃষি খাত খ. শিল্প খাত গ. আমদানি খাত ঘ. রপ্তানি খাতউত্তর: ক. কৃষি খাত৬। কোনটি খাদ্য-জাতীয় কৃষি?ক. পাট খ. চা গ. আলু ঘ. তামাকউত্তর: গ. আলু৭। বাংলাদেশে উৎপাদিত ধান থেকে প্রতিবছর কত মেট্রিক টন চাল পাওয়া যায়?ক. প্রায় দুই কোটি ১০ লাখ খ. প্রায় তিন কোটি ৪০ লাখ গ. প্রায় দুই কোটি ৫০ লাখ ঘ. প্রায় তিন কোটি ১০ লাখউত্তর: খ. প্রায় তিন কোটি ৪০ লাখ৮। আমাদের দেশে কখন গমের চাষ করা হয়?ক. গ্রীষ্মকালে খ. হেমন্তকালে গ. বসন্তকালে ঘ. শীতকালেউত্তর: ঘ. শীতকালে৯। দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গম চাষ ছাড়া আর কোনটির চাষ ভালো হয়?ক. ডাল খ. ধান গ. আলু ঘ. পাটউত্তর: ক. ডাল১০। দোআঁশ মাটি কী চাষের জন্য উপযোগী?ক. মরিচ খ. আলু গ. মসুর ঘ. ভুট্টাউত্তর: খ. আলু১১। সোনালি আঁশ কাকে বলা হয়?ক. রাবার খ. রেশম গ. পাট ঘ. পোশাকউত্তর: গ. পাট।১২। চা চাষের জন্য উপযোগী এলাকার সঙ্গে অমিল প্রকাশ করে কোনটি?ক. সিলেট খ. চট্টগ্রাম গ. পঞ্চগড় ঘ. ময়মনসিংহউত্তর: ঘ. ময়মনসিংহ১৩। সিগারেট ও বিড়ি ছাড়া তামাক দিয়ে আর কী তৈরি হয়?ক. জর্দা খ. চুন গ. ক্রিম ঘ. লোশনউত্তর: ক. জর্দা১৪। পাট দিয়ে নিচের কোন পণ্য তৈরি হয় না?ক. কার্পেট খ. বস্তা গ. কাচ ঘ. সুতাউত্তর: গ. কাচ১৫। বাংলাদেশের কোন শিল্পে কয়েক লাখ নারীশ্রমিকের কাজের সংস্থান হয়েছে?ক. কুটিরশিল্পে খ. ক্ষুদ্রশিল্পে গ. ওষুধশিল্পে ঘ. পোশাকশিল্পেউত্তর: ঘ. পোশাকশিল্পে।