প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনায় আজ রয়েছে সুকুমার বড়ুয়া রচিত কবিতা ‘শব্দদূষণ’।  প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।(ক) দোয়েল-চড়ুই মিলিয়া কিচিরমিচির করিতে লাগিল।(খ) দরজায় বেল বাজে, কান পাতিয়া শোন।উত্তর: (ক) দোয়েল-চড়ুই মিলে কিচিরমিচির করতে লাগল।(খ) দরজায় বেল বাজে, কান পেতে শোন। যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে বাক্যে প্রয়োগ দেখাও:ব্দ, ল্ল, জ্ব, ন্ত, স্তউত্তর: প্রদত্ত যুক্তবর্ণ গঠিত শব্দ বাক্যে প্রয়োগব্দ শব্দ শহরে হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়।ল্ল পল্লী পল্লীর মেঠোপথ ধরে হেঁটে বেড়াতে খুব ভালো লাগেজ্ব জ্বল জ্বল জোনাকি পাখি অন্ধকারে জ্বল জ্বল করে জ্বলে।ন্ত শান্তি গ্রামে শব্দদূষণ কম, তাই মনের শান্তি বজায় থাকে।স্ত রাস্তা মাঝরাতে গ্রামের রাস্তা ফাঁকা থাকে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:প্রশ্ন: নিশিরাতে কী ডাকে।উত্তর: নিশিরাতে কুকুরের দল জোরে জোরে ডাকে।প্রশ্ন: শহরের কোন পাখি ঝাঁকে ঝাঁকে ডাকে?উত্তর: শহরের পাতি কাক ঝাঁকে ঝাঁকে ডাকে।প্রশ্ন: শহরের গলিপথে কে হাঁকে আর হাঁটে?উত্তর: শহরের গলিপথে ফেরিওয়ালারা হাঁকে আর হাঁটে।প্রশ্ন: কোথায় ছোটদের হইচই শোনা যায়?উত্তর: ইশকুল মাঠে ছোটদের হইচই শোনা যায়।প্রশ্ন: দোয়েল-চড়ুই মিলে কী করে?উত্তর: দোয়েল-চড়ুই মিলে কিচিরমিচির করে। রচনামূলক প্রশ্নোত্তর:প্রশ্ন: পল্লী আর শহুরে জীবনের মধ্যে পার্থক্য কোথায়?উত্তর: পল্লী আর শহুরে জীবনের মধ্যে পার্থক্য রয়েছে। গ্রামে পাখির কলকাকলিতে মুখর চারপাশ। পাখিদের এসব সুমধুর সুরে মন ভরে যায়। কিন্তু শহরে নানা রকম শব্দে ঘুমানো মুশকিল হয়ে ওঠে। সিডি, টিভি, টেলিফোন, দরজায় বেল, ফেরিওয়ালাদের হাঁক, স্কুলে ছোটদের হইচই—সবকিছুর শব্দ জীবন অতিষ্ঠ করে তোলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল