প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনায় আজ রয়েছে সুকুমার বড়ুয়া রচিত কবিতা ‘শব্দদূষণ’।  রচনামূলক প্রশ্নোত্তর।প্রশ্ন: শব্দদূষণের কারণ কী কী?উত্তর: পৃথিবীর জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া মানুষের দৈনন্দিন জীবনযাপনকে সহজ করার জন্য বিজ্ঞান নানা রকম যন্ত্র আবিষ্কার করেছে। যেমন টেলিফোন, টেলিভিশন, সিডি ইত্যাদি। এগুলোর যেমন সুফল রয়েছে, তেমনি রয়েছে কুফল। এসব যন্ত্রপাতি নানা রকম শব্দদূষণ করে। তা ছাড়া রাস্তায় যানবাহনের হর্নে শব্দদূষণ সৃষ্টি হয়।প্রশ্ন: কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে?উত্তর: ‘শব্দদূষণ’ কবিতায় কবি সুকুমার বড়ুয়া অনেক রকম পশু ও পাখির কথা বলেছেন। কবিতায় যেসব পশু ও পাখির কথা বলা হয়েছে তা হলো:পশু: গরু ও কুকুর।পাখি: হাঁস, কবুতর, মোরগ, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি আর কাক।প্রশ্ন: শহরে ঘুমানোয় অসুবিধা কেন?উত্তর: শহর একটি ব্যস্ততম ও জনবহুল স্থান। এখানে শান্তিতে বসবাস করা খুবই মুশকিল। কারণ, এখানে সময়-অসময় পাতিকাক ডেকে ওঠে, যখন তখন গাড়ির হর্ন বাজতে থাকে। সিডি চলে, টিভি চলে, টেলিফোন ও দরজার বেল ইত্যাদি যখন তখন বেজে ওঠে। পাশাপাশি ফেরিওয়ালার হাঁকডাক আর স্কুলসমূহে ছোটদের হইচইসহ হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়। তাই শহরে নির্বিঘ্নে ঘুমানো খুবই অসুবিধা।প্রশ্ন: কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কেন?উত্তর: প্রকৃতির এক বিশাল অংশজুড়ে আছে পশু আর পাখি। এদের চলাফেরা আবাসস্থল যেমন ভিন্ন, এদের ডাকাডাকিও তেমনি ভিন্ন। কুকুরের ঘেউ ঘেউ ডাক সবারই বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়। আবার পাখির কলকাকলি, মিষ্টিমধুর ডাক সব মানুষেরই মন ছুঁয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে আমার ভালো লাগে পাখির ডাক। কারণ, পাখির ডাক প্রকৃতিকে যেমন প্রাণবন্ত করে রাখে তেমনি মানুষের মনেও প্রশান্তির ছোঁয়া দিয়ে যায়। প্রশ্ন: শহুরে জীবন জ্বালাময় কেন?উত্তর: প্রয়োজনের তাগিদে আজ মানুষ শহরমুখী। শহরের জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। শহুরে জীবন জ্বালাময় হওয়ার মধ্যে একটি অন্যতম কারণ শব্দদূষণ। শহরে নানা রকম শব্দে ঘুমানো মুশকিল হয়ে যায়। রাস্তায় বিচিত্র রকম গাড়ি প্রতিনিয়ত চলাফেরা করে। তাদের হর্নের আওয়াজ কানে গেলে শাস্তির ঘুম অশান্তির হয়ে ওঠে। এ ছাড়া শহরে নগরায়ণের কারণে নানা রকম ইলেকট্রনিকসের ব্যবহার শব্দদূষণ বৃদ্ধিতে সহায়তা করে। দরজায় কল বেলও শব্দদূষণ করে। গলিতে বিভিন্ন ফেরিওয়ালা যখন জিনিসপত্র ফেরি করে, তখন উচ্চ স্বরে হাঁক দিতে থাকে। এ কারণে শব্দদূষণ তৈরি হয়। স্কুলের মাঠে ছোটদের চিৎকার-চেঁচামেচিতেও শব্দদূষণ সৃষ্টি করে।শব্দ যখন তার সহনীয় মাত্রা অতিক্রম করে, তখন জ্বালাময়ী হয়ে যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল