প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণপ্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর ধারাবাহিক আলোচনায় রয়েছে সুকুমার বড়ুয়া রচিত কবিতা ‘শব্দদূষণ’। আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।  রচনামূলক প্রশ্নোত্তর।প্রশ্ন: গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে?উত্তর: হাজার পাখির কলকাকলিতে মুখর আমাদের গ্রামবাংলা। এ দেশের গ্রামের মানুষ পাখির ডাকে ঘুমিয়ে পড়ে আর পাখির ডাকে ভোরে ঘুম থেকে জেগে ওঠে। গ্রামের মানুষ সাধারণত মোরগের ডাক শুনেই ঘুম থেকে ওঠে। আবার নানা রকম পাখির ডাকেও ঘুম থেকে জেগে ওঠে। প্রশ্ন: কোথায় ফেরিওয়ালারা হেঁটে হেঁটে হাঁক তোলে? বুঝিয়ে লেখো।উত্তর: বাংলাদেশেল শহুরে ও গ্রামীণ জীবনের অভিজ্ঞতা নিয়ে কবি সুকুমার বড়ুয়া ‘শব্দদূষণ’ নামের একটি কবিতা রচনা করেন। এ কবিতায় কবি গ্রামীণ শান্তির জীবনের কথা ও শহরের অশান্তির কোলাহলপূর্ণ বিদ্ঘুটে জীবনের কথা প্রকাশ করেছেন।বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এ দেশের প্রায় অধিকাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এ কারণে জীবনজীবিকার তাগিদে মানুষ গ্রাম ছেড়ে শহরে এসে ভিড় করে। বেঁচে থাকার জন্য বেছে নেয় নানা ধরনের অবলম্বন, যার একটি হচ্ছে হরেক রকমের জিনিসপত্র ফেরি করে বিক্রি করা। ফেরিওয়ালারা শহরের বিভিন্ন ছোট ছোট গলিপথে বিভিন্ন জিনিসপত্র ফেরি করে বেড়ায় এবং হেঁটে হেঁটে হাঁক দিয়ে বলে, ‘লাগবে এটা লাগবে ওটা?’ ফেরিওয়ালাদের এই সরব উপস্থিতি শহরে বেশি থাকলেও এখন গ্রামেও অনেক ফেরিওয়ালা দেখা যায়। তবে শহরের তুলনায় খুবই কম। তাই কবিতানুযায়ী বলা যায়, শহরের গলিপথেই ফেরিওয়ালারা হেঁটে হেঁটে হেঁকে চলে।