প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবে চলা উচিত?উত্তর: রাস্তায় নানা কারণে দুর্ঘটনা ঘটতে পারে। অসাবধানে পথ চলা দুর্ঘটনার অন্যতম কারণ। এ ছাড়া ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। যেমন—ক. রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটতে হবে।খ. দুই পাশে ভালো করে দেখে নিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে।গ. রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়া যাবে না।ঘ. ওভারব্রিজ থাকলে তা ব্যবহার করতে হবে এবংঙ. রাস্তায় চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে।রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার অভ্যাস করতে হবে। তাহলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।প্রশ্ন: বিদ্যালয়ে ও খেলার মাঠে নিরাপত্তা রক্ষায় তোমার পাঁচটি দায়িত্ব লেখো।উত্তর: বিদ্যালয়ে বা খেলার মাঠে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে পড়ে গিয়ে হাত, পা, মাথা বা শরীরের যেকোনো জায়গায় ব্যথা পেতে পারি। অথবা অনেক রকম দুর্ঘটনায় পড়তে পারি। নিরাপত্তা রক্ষায় আমাদের পাঁচটি দায়িত্ব হলো:১. চেয়ার, টেবিল বা ডেস্কে উঠে লাফালাফি করব না।২. দেয়াল বা গাছ বেয়ে উঠব না। ৩. অসতর্কতার সঙ্গে দোলনা বা অন্যান্য খেলার সামগ্রী ব্যবহার করব না। ৪. সাঁতার না জানলে পুকুর বা অন্য কোথাও পানিতে নামব না। ৫. নিরাপত্তা নষ্ট হতে পারে, এ রকম কাজ করব না।নিজেদের নিরাপদে রাখার প্রাথমিক দায়িত্ব আমাদের। আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।প্রশ্ন: রাষ্ট্রের প্রতি নাগরিকের কী কী দায়িত্ব ও কর্তব্য রয়েছে?উত্তর: নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যেমন—১. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা: এটি নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য। আমরা রাষ্ট্রের শাসন মেনে চলব এবং দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে গুরুত্ব দেব।২. আইন মেনে চলা: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন আইন-কানুন মেনে চলা নাগরিকের কর্তব্য।৩. নিয়মিত কর প্রদান: রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকদের কর্তব্য হলো নিয়মিত কর প্রদান করা।৪. ভোটদান: দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া উচিত।৫. রাষ্ট্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করা: রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমাদের সহায়তা করতে হবে।৬. শিক্ষা লাভ: দেশের উন্নতির জন্য শিক্ষিত নাগরিক অত্যন্ত প্রয়োজন। সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা প্রত্যেক মা-বাবার দায়িত্ব এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করা প্রত্যেক সন্তানের দায়িত্ব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল