প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে নমুনা ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ অনুশীলন করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য পাঠ্যসূচির বিষয়বস্তুগুলো ভালোভাবে পড়বে। অধ্যায়-১৩: বাংলায় ইংরেজ শাসন১। ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন —।উত্তর: ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা।২। ইংরেজ বণিকদের — সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। উত্তর: ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।৩। ১৭৬৪ সালে — যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।উত্তর: ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।৪। ১৭৫৭ সাল থেকে — সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে। উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে। ৫। কোম্পানির প্রথম শাসনকর্তা হন —। উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা হন লর্ড ক্লাইভ। ৬। লর্ড কর্নওয়ালিস — বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন। উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন। ৭। লর্ড উইলিয়াম বেন্টিংক এ দেশে — বিলোপ করেন।উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিংক এ দেশে সতীদাহ প্রথা বিলোপ করেন। ৮। — উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।উত্তর: লর্ড ডালহৌসি উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।৯। সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘—’ পাস হয়।উত্তর: সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয়। ১০। ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন তাঁকে বলা হতো —।উত্তর: ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন তাঁকে বলা হতো ভাইসরয়।১১। আন্দোলনের চাপে অবশেষে — সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।উত্তর: আন্দোলনের চাপে অবশেষে ১৯৪৭ সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল