প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়- ৮প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।  প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।খ) মানচিত্র আঁকার জন্য ছকবর্গ কীভাবে করতে হয়?উত্তর: ছকবর্গের সাহায্যে মানচিত্র অঙ্কন হলো মানচিত্র আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি। ছকবর্গের সাহায্যে মানচিত্র আঁকার জন্য প্রথমে আমরা যেকোনো ভূগোল বই থেকে বাংলাদেশের একটি মানচিত্র বেছে নিই। এরপর পেনসিলে মানচিত্রটির ওপর হালকা করে সমান দূরত্ব বা ব্যবধানে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম বরাবর রেখা আঁকি। রেখাগুলো মানচিত্রটি ঘিরে আঁকতে হবে। উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে টানা রেখাগুলো পরস্পর ছেদ করে এক একটি ছকবর্গ তৈরি করবে। ফলে বেশ কয়েকটি ছকবর্গ হবে। ছকবর্গ যত ছোট হবে, মানচিত্রটি তত নিখুঁতভাবে আঁকা সম্ভব হবে বা মানচিত্রটি আঁকা সঠিক হবে।গ) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কী কী?উত্তর: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে কৃষিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি। কৃষিজ সম্পদের মধ্যে রয়েছে খাদ্যশস্য, অর্থকরী ফসল, মৎস্য সম্পদ ইত্যাদি।খাদ্যশস্য—ধান, গম, ডাল, তৈলবীজ, মসলা, শাকসবজি, ফলমূল ইত্যাদি।অর্থকরী ফসল—চা, পাট, তামাক, ইক্ষু, তুলা, রেশম ইত্যাদি।মৎস্য সম্পদ—রুই, কাতলা, ইলিশ, চিতল, চিংড়ি, কই, মাগুর, শিং ইত্যাদি।খনিজ সম্পদ—কয়লা, পিট কয়লা, চুনাপাথর, চিনামাটি, সিলিকা বালি, খনিজ বালি, কঠিন শিলা ইত্যাদি। বনজ সম্পদ—সেগুন, মেহগনি, ময়না, চাপালিশ, তেলসুর, জলপাই, ছাতিম, কদম, জামরুল, জাম, গামারি, শিমুল, শাল, গোলপাতা, কেওড়া, গরান ইত্যাদি।ঘ) বাংলাদেশের মাছের ক্ষেত্রগুলোর নাম লেখো।উত্তর: বাংলাদেশের মৎস্য ক্ষেত্রগুলো হলো, নদী বা প্রাকৃতিক জলাশয়ের মাছ, কৃত্রিম জলাশয়ের মাছ, বাংলাদেশের মোহনা বা খাড়ির মাছ, উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছ, সামুদ্রিক মাছ।নদী বা প্রাকৃতিক জলাশয়—নদী বা প্রাকৃতিক জলাশয় হলো নদী, খাল বিল, ঝিল, হাওর, বাঁওড় ইত্যাদি। এসব জলাশয়ে মিঠা পানির মাছের মধ্যে রয়েছে ইলিশ, রুই, কাতলা, মৃগেল, বাউস, কালবাউস, আড়, বোয়াল, চিতল, বাটা, চিংড়ি প্রভৃতি।কৃত্রিম জলাশয়ের মাছ—এসব জলায়ের মধ্যে রয়েছে পুকুর, দিঘি, হ্রদ ইত্যাদি। যেমন, কাপ্তাই হ্রদ, সেচখাল ইত্যাদি। এসব জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, বাউস, কালবাউস, শোল, গজার প্রভৃতি মাছ পাওয়া যায়।বাংলাদেশের মোহনা বা খাড়ির মাছ—বাংলাদেশের মোহনায় চিংড়ি, ইলিশ, তপসে, ভেটকি, কুড়াল, ফাইসা, বাঁশপাতা, চেলা ইত্যাদি মাছ পাওয়া যায়।উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছ—বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়। উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।সামুদ্রিক মাছ—সামুদ্রিক মাছের মধ্যে ভেটকি, লৈটা, চেলা, পোয়া, রূপচাঁদা, ভারতীয় স্যামন, ছুরিমাছ উল্লেখযোগ্য।ঙ) আমদানি বলতে কী বোঝায়?উত্তর: কোনো দেশে কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন না হলে অথবা অভাব থাকলে এবং তা বিদেশ থেকে আনা হলে তাকে আমদানি পণ্য বলে। আমদানি সাধারণত বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রায় হয়ে থাকে। বাংলাদেশ বিদেশ থেকে খাদ্যশস্য, বিভিন্ন শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, অন্যান্য যন্ত্রপাতি, গাড়ি, ওষুধ, কসমেটিকস, কাপড় ইত্যাদি প্রধানত আমদানি করে।# পরবর্তী অংশ ছাপা হলো আগামীকাল