প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅনুশীলনী ৩(খ) প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে অনুশীলনী ৩(খ)। এসো তাহলে, এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে বিয়োগফল কত?সমাধান: দেওয়া আছে, বিয়োজন ৯৮৫২১৪ বিয়োজ্য ৯৭৪৬৫বিয়োগফল নির্ণয় করতে হবে।জানা আছে, বিয়োগফল = বিয়োজন—বিয়োজ্যবিয়োগফল = ৯৮৫২১৪—৯৭৪৬৫ =৮৮৭৭৪৯সুতরাং বিয়োগফল ৮৮৭৭৪৯প্রশ্ন: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত?সমাধান: প্রদত্ত অঙ্ক: ৬, ৮, ৯, ৫, ০, ৪ এখানে ৯>৮>৬>৫>৪>০ এবং ০