প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।ক) মানবাধিকার কী? সবার কি এগুলো ভোগের অধিকার আছে?উত্তর: সুন্দর জীবনযাপনের জন্য এ সবকিছুই আমাদের অধিকার। এ রকম আরও নানা অধিকার রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ-বয়স-লিঙ্গনির্বিশেষে সবাই এসব অধিকার ভোগ করতে পারে। মানুষ হিসেবে ব্যক্তির এসব অধিকারকেই বলা হয় মানবাধিকার। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা এই অধিকারগুলো পেয়ে থাকি। বাংলাদেশ জাতিসংঘের সদস্য। সদস্যরাষ্ট্র হিসেবে তাই বাংলাদেশ জাতিসংঘের ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’কে সম্মান করে। তাই আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দলিল নিশ্চিত করার জন্য সরকার তৈরি করেছে বিভিন্ন আইন। যেমন—শিশু অধিকার আইন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, শিশু ও নারী নির্যাতন রোধ আইন ইত্যাদি। দেশের সব নাগরিকের এসব অধিকার ভোগ করার অধিকার আছে।খ) মানবাধিকারের কয়েকটি সুবিধা লেখো।উত্তর: মানবাধিকারের কয়েকটি সুবিধা নিম্নরূপ—১. সবার সমান মর্যাদা পাওয়ার অধিকার ও ভোগের অধিকার রয়েছে।২. স্বাধীনতা ও নিরাপত্তা লাভের অধিকার।৩. বিচার লাভের অধিকার।৪. কাউকে খেয়াল-খুশিমতো গ্রেফতার ও আটক করা যাবে না।৫. নিজ নিজ ধর্ম পালনের অধিকার।৬. প্রত্যেকের শিক্ষা গ্রহণের অধিকার।৭. কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।গ) মানবাধিকার বাস্তবায়িত না হলে সমাজে কী অসুবিধার সৃষ্টি হবে?উত্তর: মানুষের মানবাধিকার বিশ্বব্যাপী স্বীকৃত। পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবার দায়িত্ব হলো সমাজে মানবাধিকার বাস্তবায়ন করা। সমাজে মানবাধিকার বাস্তবায়িত না হলে নিম্নোক্ত অসুবিধার সৃষ্টি হয়—১. শিশুশ্রম বেড়ে যায়। ২. নারী ও শিশু পাচার বৃদ্ধি পায়।৩. এসিড নিক্ষেপ বেড়ে যায়।৪. সাম্প্রদায়িকতা ও যৌতুকের প্রবণতা বেড়ে যায়।৫. মানুষের মর্যাদা নষ্ট হয়। ৬. মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা কমে যায়।৭. নির্যাতন ও অত্যাচার বেড়ে যায়।৮. সুষ্ঠু বিচার পাওয়া যায় না। ৯. নিজ নিজ ধর্ম পালনে অসুবিধা হয়।১০. শিক্ষা গ্রহণের অধিকার অনিশ্চিত হয়ে যায়।ঘ) জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কী?উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার ঘোষিত হয়। পৃথিবীর সব বয়সের, ধর্মের ও জাতির মানুষের অধিকারগুলো জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে বিভিন্ন ধারায় তুলে ধরা হয়েছে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো হলো—১. সব মানুষই জন্মগতভাবে স্বাধীন।২. প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার রয়েছে।৩. কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।৪. আইনের চোখে সবাই সমান।৫. প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে।৬. মৌলিক অধিকার ভঙ্গ হলে প্রত্যেকের বিচার লাভের অধিকার আছে।৭. কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।৮. প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল