বাম-ডান মিলকরণপ্রিয় পরীক্ষার্থীরা, এবার সমাপনী পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে থাকছে ‘বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিলকরণ’। এবার নতুন করে বিজ্ঞান বিষয়ের সঙ্গে এটি সংশ্লিষ্ট করা হয়েছে। প্রথমেই দেওয়া হলো গতকাল প্রকাশিত অধ্যায়-৫ থেকে দেওয়া ডান-বাম মিলকরণ সংক্রান্ত প্রশ্নের উত্তর।অধ্যায়: ৫-মিলকরণ (স্বাস্থ্যবিধি)উত্তর: ক. বায়ুবাহিত রোগ — যক্ষ্মা।খ. অন্ত্রে বাস করে — গোল কৃমি। গ. টাইফয়েড — পানিবাহিত রোগ।ঘ. চোখের ছোঁয়াচে রোগ — অঞ্জলি। ঙ. খাবার স্যালাইন — কলেরা, ডায়রিয়া। চ. জন্ডিস — যকৃতের রোগ।ছ. ডেন্টাল কেরিজ — দাতের ক্ষয়রোগ। জ. মরণব্যাধি — এইডস।ঝ. কানের পর্দা ফেটে যায় — জোরে থাপড় দিলে। ঞ. গুড়, লবণ, পানি — স্যালাইনের উপাদান। অধ্যায়-৬: মিলকরণ (প্রাথমিক চিকিৎসা)বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিল করো।উত্তর: ক. তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া — প্রাথমিক চিকিৎসা। খ. হাড়ভাঙা — ঠান্ডা বরফের পট্টি।গ. ওষুধ মালিশ করবে না — ভাঙা জায়গায়।ঘ. ওঝার বিষ নামানো — কুসংস্কার।ঙ. সাপের উপদ্রব — গ্রীষ্ম ও বর্ষকাল। চ. বিদ্যুৎ পরিবাহী — মানুষের দেহ। ছ. বিষধর সাপ — দুটি দাতের স্পষ্ট দাগ।জ. শুকনা কাঠ — বিদ্যুৎ অপরিবাহী। অধ্যায়-৭: মিলকরণ (পদার্থ)বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিল করো।