বাম-ডান মিলকরণপ্রিয় পরীক্ষার্থীরা, এবার সমাপনী পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে থাকছে ‘বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিলকরণ’। এবার নতুন করে বিজ্ঞান বিষয়ের সঙ্গে এটি সংশ্লিষ্ট করা হয়েছে। প্রথমেই দেওয়া হলো গতকাল প্রকাশিত অধ্যায়-৭ থেকে দেওয়া ডান-বাম মিলকরণ সংক্রান্ত প্রশ্নের উত্তর।[বি.দ্র: পরীক্ষায় আসবে চারটি বাক্য। অনুশীলনের জন্য এখানে কিছু বেশি দেওয়া হলো]অধ্যায়-৭: মিলকরণ (পদার্থ)উত্তর: ক. কঠিন পদার্থের — নির্দিষ্ট আকার ও আয়তন আছে।খ. বিজ্ঞানী নিউটন — মহাকর্ষ শক্তি। গ. পানির অণু — H2O।ঘ. নির্দিষ্ট আকার নেই — তরল পদার্থের। ঙ. একই পদার্থের তিন অবস্থা — পানি। চ. পদার্থ নয় — চাঁদের আলো। ছ. লোহা, কাঠ — কঠিন পদার্থ।জ. তেল, দুধ — তরল পদার্থ।ঝ. অক্সিজেন — বায়বীয় পদার্থ।ঞ. বস্তুর ওজন — বদলাবে চাঁদে। অধ্যায়: ৮ মিলকরণ (পদার্থের শ্রেণী বিভাগ ও গঠন)বাম পাশের কথার সঙ্গে ডান পাশের কথার মিল করো।উত্তর: ক. মৌলিক পদার্থ — নিয়ন, আর্গন। খ. ৯২টি মৌলিক পদার্থ — প্রকৃতিতে পাওয়া। গ. ১১১টি মৌলিক পদার্থ — বর্তমানে আবিষ্কৃত।ঘ. পদার্থের অবস্থা — তিনটি। ঙ. চিনি, পানি — যৌগিক পদার্থচ. ধাতু ঘষলে — চকচক করে। ছ. পারদ সাধারণ তাপমাত্রায় — তরল রূপে থাকে। জ. অধাতু — তাপ সুপরিবাহী নয়।ঝ. পানি—তাপ = বরফ। ঞ. দুটি হাইড্রোজেন পরমাণু+একটি অক্সিজান পরমাণু = পানি।