অনুশীলনী-১২ (ক) প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে অনুশীলনী ১২ (ক) এর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। এসো, তাহলে শুরু করা যাক।প্রশ্ন: সুমির ওজন ৩২ কেজি ৮ হে. গ্রা. ৯ ডেকা গ্রাম ৫ গ্রাম, মিতুর ওজন ২৯ কেজি ৭ হে. গ্রা. ৯ গ্রাম, রাজুর ওজন ৩৫ কেজি ৭ ডেকাগ্রাম ৮ গ্রাম এবং সাজুর ওজন ৩০ কেজি ৭ গ্রাম। চারজনের একত্রে ওজন কত?সমাধান: সুমির ওজন: ৩২ কেজি ৮ হে.গ্রা. ৯ ডেকাগ্রাম ৫ গ্রাম মিতুর ওজন: ২৯ কেজি ৭ হে.গ্রা. ০ ডেকাগ্রাম. ৯ গ্রাম রাজুর ওজন: ৩৫ কেজি ০ হে.গ্রা. ৭ ডেকাগ্রাম. ৮ গ্রাম সাজুর ওজন: ৩০ কেজি ০ হে.গ্রা. ০ ডেকাগ্রাম. ৭ গ্রামসুতরাং, চারজনের একত্রে ওজন: ১২৭ কেজি ৬ হে.গ্রা. ৮ ডেকাগ্রাম ৯ গ্রামউত্তর: ১২৭ কেজি ৬ হে.গ্রাম ৮ ডেকাগ্রাম ৯ গ্রাম।প্রশ্ন: হাসেম মিয়া ৯৮ কেজি চাল থেকে ৩৭ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করেছেন। তাঁর নিকট আর কী পরিমাণ চাল আছে?সমাধান: হাসেম মিয়ার চাল ছিল ৯৮ কেজি তিনি বিক্রি করেছেন (-) ৩৭ কেজি ৫০০ গ্রাম বিক্রির পর চাল রইল ৬০ কেজি ৫০০ গ্রামঅতএব, তাঁর নিকট আরও ৬০ কেজি ৫০০ গ্রাম চাল আছে।উত্তর: ৬০ কেজি ৫০০ গ্রাম।প্রশ্ন: একটি ড্রামে ৩৫ কেজি ৩ হেক্টো গ্রাম ৭ ডেকাগ্রাম ৯ গ্রাম আটা রাখা যায়। ওই রূপ ৯টি ড্রামে কী পরিমাণ আটা রাখা যাবে?সমাধান: এখানে, ১টি ড্রামে রাখা আটার পরিমাণকে ৯ দ্বারা গুণ করলেই নির্ণেয় ৯টি ড্রামের আটার পরিমাণ পাওয়া যাবে।এখন, ৩৫ কেজি ৩ হে. গ্রাম ৭ ডেকাগ্রাম ৯ গ্রাম × ৯ ৩১৮ কেজি ৪ হে. গ্রাম ১ ডেকাগ্রাম ১ গ্রামউত্তর: ৩১৮ কেজি ৪ হে. গ্রাম ১ ডেকাগ্রাম ১ গ্রামপ্রশ্ন: বাবুল ৫ ঘণ্টা সাইকেল চালিয়ে ৭৮ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। সে ঘণ্টায় কত পথ অতিক্রম করবে?সমাধান: বাবুল সাইকেল চালিয়ে, ৫ ঘণ্টায় অতিক্রম করে ৭৮ কিলোমিটার পথ ১ ঘণ্টায় অতিক্রম করে (৭৮ ৫) কিলোমিটার পথ = ১৫.৬০ কিলোমিটার পথঅতএব, সে ঘণ্টায় ১৫.৬০ কিলোমিটার পথ অতিক্রম করবে। উত্তর: ১৫.৬০ কিলোমিটার।