মানুষের বন্ধু গাছপালা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রীতি ও শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। আজ তোমাদের জন্য রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘মানুষের বন্ধু গাছপালা’। ড. মাহবুবুল হক রচিত মানুষের বন্ধু গাছপালা প্রবন্ধে আমাদের প্রাত্যহিক জীবনে গাছপালার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।প্রশ্ন: বিভিন্ন প্রকারের খাদ্যের তিনটি করে নাম লেখো?(ক) ফল-জাতীয় খাদ্য (খ) শাকসবজি-জাতীয় খাদ্য (গ) শস্য-জাতীয় খাদ্য (ঘ) চিনি-জাতীয় খাদ্য (ঙ) বাদাম-জাতীয় খাদ্য (চ) তেল-জাতীয় খাদ্য (ছ) মসলা-জাতীয় খাদ্য (জ) পানীয় জাতীয় খাদ্য (ঝ) প্রাণিজ জাতীয় খাদ্য।উত্তর: বিভিন্ন প্রকারের খাদ্যের তিনটি করে নাম নিচে লেখা হলো:(ক) ফল-জাতীয় খাদ্য: (১) আম, (২) জাম, (৩) কাঁঠাল।(খ) শাকসবজি-জাতীয় খাদ্য: (১) আলু, (২) শিম, (৩) পালংশাক।(গ) শস্য-জাতীয় খাদ্য: (১) চাল, (২) ডাল, (৩) গম।(ঘ) চিনি-জাতীয় খাদ্য: (১) আখ, (২) খেজুর, (৩) তাল।(ঙ) বাদাম-জাতীয় খাদ্য: (১) চিনাবাদাম, (২) কাজুবাদাম, (৩) আখরোট।(চ) তেল-জাতীয় খাদ্য: (১) সরিষা, (২) সূর্যমুখী, (৩) জলপাই।(ছ) মসলা-জাতীয় খাদ্য: (১) মরিচ, (২) কালিজিরা, (৩) হলুদ।(জ) পানীয় জাতীয় খাদ্য: (১) চা, (২) কফি, (৩) কোকো।(ঝ) প্রাণিজ জাতীয় খাদ্য: (১) গরুর মাংস, (২) হাঁসের মাংস, (৩) মুরগির মাংস।প্রশ্ন: গাছপালা না থাকলে আমাদের কী অবস্থা হতো?উত্তর: গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। নিঃশ্বাসের সঙ্গে আমরা কার্বন ডাই-অক্সাইড নামে বিষাক্ত গ্যাস বাতাসে ছাড়ি। আর গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত। আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম।