প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বন্ধু গাছপালাপঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। আজ তোমাদের জন্য রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘মানুষের বন্ধু গাছপালা’। ড. মাহবুবুল হক রচিত মানুষের বন্ধু গাছপালা প্রবন্ধে আমাদের প্রাত্যহিক জীবনে গাছপালার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: গাছপালা আমাদের কী কী ধরনের খাদ্যের জোগান দেয়?উত্তর: জীবন ধারণের জন্য খাদ্যের একান্ত প্রয়োজন। গাছপালা খাবার সরবরাহ করে ও আমাদের জীবন বাঁচায়। গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগান দেয়। গাছপালার জোগান দেওয়া এসব খাদ্যের মধ্যে রয়েছে নানা রকম ফল, শাকসবজি, খাদ্যশস্য, চিনি, বাদাম ও তেল।প্রশ্ন: বাদামজাতীয় খাদ্য কোনগুলো?উত্তর: গাছপালার জোগান দেওয়া খাদ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য খাদ্য হলো বাদামজাতীয় খাদ্য। বাদামজাতীয় খাদ্যগুলো হলো: চিনাবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তা ইত্যাদি। প্রশ্ন: চিনি বা শর্করাজাতীয় খাদ্য কোন কোন গাছ থেকে পাওয়া যায়?উত্তর: আমাদের প্রাত্যহিক খাদ্যতালিকায় চিনি বা শর্করা জাতীয় খাদ্যের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই চিনি বা শর্করা জাতীয় খাদ্যও আমরা পেয়ে থাকি বিভিন্ন রকমের গাছপালা থেকে। যেসব গাছ থেকে চিনি বা শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায় সেসব গাছ হলো—আখ, খেজুর, তাল ইত্যাদি। প্রশ্ন: কোন কোন উদ্ভিদের বীজ বা মণ্ড থেকে আমরা তেল পাই?উত্তর: গাছপালা বা উদ্ভিদের ওপর আমরা নানাভাবে নির্ভরশীল। অক্সিজেন সরবরাহ করা ছাড়াও গাছপালা বা উদ্ভিদ আমাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। আমাদের প্রাত্যহিক খাদ্য তালিকায় তেল একটি অপরিহার্য বস্তু। এই তেলজাতীয় খাবারও আমরা পেয়ে থাকি উদ্ভিদ বা গাছপালা থেকে। যেসব উদ্ভিদের বীজ বা মণ্ড থেকে আমরা তেল পাই সেসব উদ্ভিদ হলো সরিষা, নারকেল, তিল, বাদাম, সূর্যমুখী, সয়াবিন, জলপাই ইত্যাদি।প্রশ্ন: উদ্ভিদ থেকে আমরা কী কী মসলা পাই?উত্তর: উদ্ভিদ আমাদের পরম উপকারী বন্ধু। আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তার প্রায় সবকিছুই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এমনকি আমাদের খাদ্যদ্রব্য তৈরির উপাদান—উপকরণ মসলাও আমরা পেয়ে থাকি উদ্ভিদ থেকে। উদ্ভিদ থেকে আমরা যে যে মসলা পাই, তা হলো মরিচ, কালোজিরা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনে, তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ ইত্যাদি। প্রশ্ন: মানুষ ছাড়া আর কারা গাছপালার ওপর নির্ভরশীল?উত্তর: গাছপালা শুধু মানুষেরই পরম বন্ধু নয়, অন্যান্য প্রাণীও গাছপালার ওপর নির্ভরশীল। মানুষ ছাড়া আর যারা গাছপালার ওপর নির্ভরশীল, তারা হলো গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। অর্থাৎ মাংস হিসেবে আমরা যেসব প্রাণিজ খাদ্য খাই সেসব প্রাণীও খাদ্যের জন্য গাছপালার ওপর নির্ভরশীল। প্রশ্ন: আসবাবপত্র তৈরিতে সাধারণত কী কী বৃক্ষের কাঠ ব্যবহূত হয়?উত্তর: আমাদের জীবনে গাছপালার অনেক অবদান রয়েছে। সেই আদিমকাল থেকে ঘরবাড়ি তৈরির কাজে মানুষ গাছপালা ব্যবহার করে আসছে। শুধু তাই নয়, ঘরের আসবাবপত্র তৈরিতেও গাছাপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসবাবপত্র তৈরিতে সাধারণত যেসব বৃক্ষের কাঠ ব্যবহূত হয় সেগুলো হলো, মেহগনি, সেগুন, শাল, গর্জন ইত্যাদি। প্রশ্ন: তুলা ও পাট কোন ধরনের গাছ?উত্তর: প্রকৃতি জগতে অনেক রকমের গাছ রয়েছে। একেক ধরনের গাছ আমাদের একেক কাজে লেগে থাকে। তুলা ও পাট এক বিশেষ ধরনের গাছ। তন্তু বা সুতা উৎপাদনকারী গাছ হিসেবে তুলা ও পাট বহুল পরিচিত। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল