প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বন্ধু গাছপালাপঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। আজ তোমাদের জন্য রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘মানুষের বন্ধু গাছপালা’। ড. মাহবুবুল হক রচিত মানুষের বন্ধু গাছপালা প্রবন্ধে আমাদের প্রাত্যহিক জীবনে গাছপালার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: কয়েকটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। উত্তর: ‘ভেষজ’ কথাটির অর্থ হলো ওষুধের গুণসম্পন্ন গাছপালা। উদ্ভিদ জগতে কিছু গাছপালা আছে সেগুলোকে আমরা ভেষজ উদ্ভিদ বলে থাকি। সেগুলোর লতা-পাতা, ছাল, কিংবা শিকড় ওষুধ তৈরিতে ব্যবহূত হয়। যেমন, সিনকোনাগাছ ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরির কাজে লাগে। এ ছাড়া কালোমেঘ, নয়নতারা, আসামলতা, শ্বেতচন্দন ইত্যাদি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ।প্রশ্ন: কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে?উত্তর: কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের ওষুধ। এই ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় ভেষজ উদ্ভিদ। যে ভেষজ উদ্ভিদ বা গাছ থেকে কুইনাইন তৈরি হয়, তার নাম হচ্ছে সিনকোনাগাছ। প্রশ্ন: চন্দন বৃক্ষ কী জন্য বিখ্যাত?উত্তর: মানব জীবনে বৃক্ষের অবদান অপরিসীম। শুধু অক্সিজেন সরবরাহ, খাদ্য জোগান কিংবা ওষুধ তৈরিতে নয়, অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্যও বৃক্ষ আমাদের কাজে লাগে। চন্দন সে রকম একটি বৃক্ষ। অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্য চন্দন বৃক্ষ বিখ্যাত। প্রশ্ন: আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান কী?উত্তর: মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গাছের জুড়ি নেই। শুধু অক্সিজেন সরবরাহ, খাদ্যের জোগান, ওষুধ তৈরি কিংবা সৌন্দর্যবর্ধনই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। গাছপালা না থাকলে পরিবেশ উষ্ণ হয়ে উঠত। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। তাই আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই। আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব। এই আন্তরিক লক্ষ্যে আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান হচ্ছে, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’। প্রশ্ন: মানুষ ও গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে আর কী ত্যাগ করে?উত্তর: বাতাসে শ্বাস নিতে না পারলে মানুষের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে আর নিঃশ্বাসের সঙ্গে মানুষ কার্বন ডাই-অক্সাইড নামের বিষাক্ত গ্যাস বাতাসে ত্যাগ করে। অন্যদিকে গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছাড়ে বা ত্যাগ করে। প্রশ্ন: গাছপালা থেকে আমরা কী কী ফল পাই? শরীর রক্ষায় এগুলো কীভাবে আমাদের সাহায্য করে?উত্তর: গাছপালা নানাভাবে আমাদের কাজে লাগে। অনেকভাবে আমাদের সাহায্য করে থাকে। গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগানদার। এসব খাদ্যের মধ্যে খাদ্যশস্য, চিনি, বাদাম, তেল ও শাকসবজি ছাড়াও রয়েছে নানা রকম ফল। গাছপালা থেকে আমরা যে যে ফল পাই, তা হলো—আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, লিচু, আতা, বরই, জামরুল, পেঁপে, সফেদা, আপেল, নাশপাতি, আনারস, আমড়া ইত্যাদি। এসব ফল থেকে আমরা প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান পেয়ে থাকি। এগুলো শরীর গঠনে এবং রোগবালাই থেকে শরীর রক্ষায় আমাদের সহায়তা করে।প্রশ্ন: কোন কোন খাদ্যশস্য আমাদের শরীরে শক্তির প্রধান উৎস? সেগুলো আমরা কী কী খাবার হিসেবে খাই?উত্তর: গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগানদার, এসব খাদ্যের মধ্যে রয়েছে নানা রকম ফল, শাকসবজি, চিনি, বাদাম, তেল ও খাদ্যশস্য। এর মধ্যে চাল, ডাল, গম যব ইত্যাদি খাদ্যশস্য আমাদের শরীরে শক্তির প্রধান উৎস। এগুলো আমরা ভাত, রুটি, ছাতু, পাউরুটি, পরোটা, পিঠে, পায়েস ইত্যাদি খাবার হিসেবে খাই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল