জোনাকিরাপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাই। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্যসূচিতে আজ রয়েছে কবি আহসান হাবীব রচিত কবিতা ‘জোনাকিরা’। এসো তাহলে, শুরুতেই ‘জোনাকিরা’ কবিতার মূল ভাব জেনে নেওয়া যাক।জোনাকি পোকা অন্ধকারে মিটমিট করে। যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন জোনাকিরা দল বেঁধে ঝোপঝাড়ে আলো ছড়ায়। এই আলো ছড়ানোর ভেতর দিয়েই তারা আনন্দ ও ভালোবাসার খেলা খেলে। অন্যকে আলো বিলিয়ে দেওয়ার মধ্যেই জোনাকির আনন্দ। নিচের শব্দগুলোর অর্থ লেখো। শাখা, এলোমেলো, থৈ থৈ, অবাক, আওয়াজ, আলোর পাখি। উত্তর : প্রদত্ত শব্দ শব্দের অর্থ শাখা— গাছের ডাল এলোমেলো— অগোছালো থৈ থৈ— ভরে ওঠা অবাক— বিস্মিত আওয়াজ— শব্দ আলোর পাখি— যে পাখি আলো ছড়ায় নিচের শব্দগুলো ব্যবহার করে সার্থক বাক্য রচনা করো। জোনাকি, অন্ধকার, ভয়, হীরে-মানিক, সাধ, শাখাউত্তর:প্রদত্ত শব্দ বাক্য রচনাজোনাকি : রাতের অন্ধকারে জোনাকিরা আলো ছড়ায়।অন্ধকার : অন্ধকারে পথ চলা বিপজ্জনক।ভয় : জোনাকির আলো দেখে পাখিরা ভয় পেয়েছিল।হীরে-মানিক : হীরে-মানিক মূল্যবান বস্তু।সাধ : নিজের আলো দিয়ে অপরকে আলোকিত করা জোনাকিদের ভালোবাসার সাধ।শাখা : অন্ধকার রাতে ঝাউয়ের শাখায় জোনাকিরা ভিড় জমায়।সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন: জোনাকিরা কোথায় এসে ভিড় জমাল?উত্তর: প্রকৃতির বুকে যখন বৃষ্টিভেজা এলোমেলো শীতের হাওয়া বইছিল, তখন জোনাকিরা একটি দুটি তিনটি করে এল। তারপর ঝাউবনের শাখায় শাখায় পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখির পাখায় এসে তারা ভিড় জমাল।প্রশ্ন: ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠছিল কেন?উত্তর: জোনাকিরা আলো বয়ে বেড়ায়। রাতের বেলা যখন অন্ধকার চারদিক ঘিরে ফেলে, জোনাকিরা তখন ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। এদের আলোয় ঝোপঝাড় আলোকিত হয়ে ওঠে। বৃষ্টিভেজা অন্ধকার রাতে উড়ে বেড়ানো অসংখ্য জোনাকির পাখায় শনশন শব্দ আর হঠাৎ আলোর ঝলক দেখে ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠেছিল।প্রশ্ন: জোনাকিরা পাখিদের কী বলল?উত্তর: আলোর পাখি জোনাকিরা অন্ধকার রাতে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। দল বেঁধে ওদের হঠাৎ আগমন রাতের আঁধারকে রহস্যময় করে তোলে। ওদের পাখায় শনশন শব্দ আর আলোর ঝলক দেখে পাখিরা চমকে ওঠে, ভয় পায়। পাখিদের এই অসহায় অবস্থা দেখে জোনাকিরা পাখিদের বলল, তাদের আগমনে পাখিরা ভয় পেয়েছে কি না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল