শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রবন্ধ রচনা প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আলোচ্যসূচিতে আজ রয়েছে বাংলা বিষয়ের ‘বৃক্ষরোপণ’ নিয়ে একটি প্রবন্ধ রচনা। এসো, তাহলে শুরু করা যাক।বৃক্ষরোপণভূমিকা: বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড়-তুফানকে বাধা দিয়ে জীব ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই আমাদের সকলের স্বার্থেই বৃক্ষরোপণকরা উচিত। বৃক্ষরোপণসংরক্ষণ ও পরিচর্যার মধ্য দিয়ে আমরা আমাদের পরিবেশকে করতে পারি আরও সুন্দর।বৃ্ক্ষরোপণের প্রয়োজনীয়তা: আমাদের প্রাত্যহিক জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজ সম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাবপত্র তৈরি করা হয়। প্রাত্যাহিক জীবনের এসব প্রয়োজন পূরণের জন্য বৃক্ষরোপণকরা প্রয়োজন। জীবন ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা: বৃক্ষ জীবকুলকে ছায়া দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বৃক্ষের ছায়া মাটির পানিকে সহজে বাষ্পে পরিণত হতে দেয় না। বিস্তৃত বনাঞ্চলের বৃক্ষ জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায়। বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস গ্রহণ করে বৃক্ষ অক্সিজেন গ্যাস ছেড়ে দেয়, যা মানুষ ও অন্যান্য প্রাণিকুল শ্বাসপ্রশ্বাসের জন্য গ্রহণ করে।বৃক্ষের বর্তমান অবস্থা: একসময় বৃক্ষ সুশোভিত অঞ্চলগুলো এবং আমাদের বনাঞ্চলগুলোর প্রাকৃতিক সৌন্দর্য বিদেশি পর্যটকদের আকর্ষণ করত। আমাদের চাহিদা পূরণ করে জীবনে স্বাচ্ছন্দ্য আনত। দুঃখজনক হলেও সত্য, আজ আর সেদিন নেই। বাংলাদেশের আম, কাঁঠাল, সুপারি ও নারকেল বাগানের পরিসর ক্রমেই সংকীর্ণ হতে হতে প্রায় শূন্যের কোঠায় এসে পৌঁছেছে।বৃক্ষরোপণ ও সংরক্ষণে আমাদের করণীয়: বিভিন্ন ধরনের শিল্পের উপকরণও পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের বৃক্ষসম্পদের সংখ্যা নিতান্তই নগণ্য। এ পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই উচিত, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের প্রত্যেকের অন্তত দুটি করে বৃক্ষ রোপণ করা দরকার।উপসংহার: বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকা নির্বাহের হুমকি। তাই এ সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য নিয়মিত বৃক্ষরোপণ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এ স্লোগান যদি আমরা একসঙ্গে গ্রহণ করি ও কাজে লাগাই, তাহলে আমাদের বৃক্ষসম্পদ বাড়বে এবং পরিবেশ সুন্দর হবে।