মহাস্থানগড়ে একদিনপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলা বিষয়ের আজকের আলোচনায়।আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘মহাস্থানগড়ে একদিন’ থেকে শব্দার্থ, বাক্য রচনা এবং শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা। প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো। রশ্মি, উন্মোচন, স্থাপত্য, সোপান, দ্বাররক্ষক, প্রাচীর, অস্তাচল। উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ রশ্মি— কিরণ। উন্মোচন— খোলা। স্থাপত্য— স্থাপনা। সোপান— ধাপ। দ্বাররক্ষক— প্রহরী। অস্তাচল— পশ্চিম দিগন্ত। প্রশ্ন: বাক্য রচনা করো।প্রত্মতাত্ত্বিক, তত্ত্বাবধায়ক, স্থাপত্য, ধ্বংসাবশেষ, অস্তাচল, স্বর্ণপুরী, জনকোলাহল।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাপ্রত্মতাত্ত্বিক: মহাস্থানগড়ে অনেক প্রাচীন প্রত্মতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। তত্ত্বাবধায়ক: জাদুঘরের তত্ত্বাবধায়ক একজন জ্ঞানী ব্যক্তি। স্থাপত্য: স্থাপত্য যিনি নির্মাণ করেন তাঁকে বলা হয় স্থপতি।ধ্বংসাবশেষ: মহাস্থানগড়ে প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। অস্তাচল: সূর্য এখন অস্তাচলে চলে গেছে।স্বর্ণপুরী: মহাস্থানগড় সবার কাছে এখন ইতিহাসের স্বর্ণপুরী।জনকোলাহল: অতীতে একসময় মহাস্থানগড় জনকোলাহলে মুখরিত ছিল।প্রশ্ন: শূন্যস্থান পূরণ করো।(ক) সূর্যের — ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ প্রান্তরে।উত্তর: সূর্যের রশ্মি ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ প্রান্তরে।(খ) মহাস্থানগড়ের জাদুঘরের পাশেই রয়েছে —।উত্তর: মহাস্থানগড়ের জাদুঘরের পাশেই রয়েছে গোবিন্দভিটা।(গ) নিচে আছে — ক্ষীণধারা।উত্তর: নিচে আছে করতোয়ার ক্ষীণধারা।(ঘ) করতোয়া এখন — মৃত নদী।উত্তর: করতোয়া এখন প্রায় মৃত নদী(ঙ) জনকোলাহলে — ছিল এই নগর।উত্তর: জনকোলাহলে মুখরিত ছিল এই নগর।(চ) সে জন্য স্থানটির নাম — পাথরভিটা।উত্তর: সে জন্য স্থানটির নাম খোদার পাথরভিটা।(ছ) এখানে দুটো — অস্তিত্ব লক্ষ করা যায়।উত্তর: এখানে দুটো জলাধারের অস্তিত্ব লক্ষ করা যায়।(জ) ঘড়ির দিকে — কথা মনে ছিল না কারও।উত্তর: ঘড়ির দিকে তাকানোর কথা মনে ছিল না কারও।(ঝ) ফিরে এলাম —।উত্তর ফিরে এলাম অতিথিশালায়। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: মহাস্থানগড় বগুড়া শহর থেকে কত দূরে?উত্তর: প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হলো মহাস্থানগড়। এটি প্রাচীন বাংলার অন্যতম প্রাচীন নগর। আগে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন। প্রাচীন আমলে পুণ্ড্রবর্ধনকে পুণ্ড্রনগরও বলা হতো। মহাস্থানগড় বগুড়া শহর থেকে আট মাইল উত্তরে অবস্থিত। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল