পাখিপ্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা বিষয়ের কবিতা ‘পাখি’ নিয়ে আলোচনা। কবিতাটি রচনা করেছেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও কবি বন্দে আলী মিয়া। তাঁর জন্ম ১৯০৬ সালে, পাবনা জেলার রাধানগর গ্রামে এবং মৃত্যু ১৯৭৯ সালে রাজশাহীতে। ‘পাখি’ কবিতার কিছু শব্দের অর্থ জেনে নেওয়া যাক।প্রশ্ন: শব্দগুলোর অর্থ লিখো।নয়ন, প্রাচীর, পারাবার, আলগা, সোহাগ।উত্তর: প্রদত্ত শব্দ শব্দের অর্থ নয়ন চোখ প্রাচীর দেয়াল পারাবার সমুদ্র আলগা খোলা সোহাগ আদর, যত্ন প্রশ্ন: পাখি কবিতার মূলভাব লিখো।উত্তর: বিশিষ্ট শিশুসাহিত্যিক বন্দে আলী মিয়া ‘পাখি’ কবিতায় স্বাধীনতার সুখ ও আনন্দের কথা চমৎকারভাবে বর্ণনা করেছেন। পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। কবিতায় উল্লেখিত খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে, কষ্ট করে। শুধু তা-ই নয়, খোকা পাখিটিকে লালন-পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা। বস্তুত, জগতের সব প্রাণী স্বাধীনতাপ্রিয়। প্রশ্ন: পাখিটি উড়ে গেল কীভাবে?উত্তর: একদা খোকা দূরদেশ থেকে পাখিটি এনেছিল। রেশম পালকে ঢাকা ছোট কালো কুচকুচে পাখিটি খোকার খুব প্রিয় ছিল। অনেক যত্ন করে সে পাখিটিকে রেখেছিল। খোকা ভেবেছিল, আদর-যত্নে পাখিটি পোষ মেনে গেছে। বনের কথা ভুলে গেছে। পাখি আর কখনো খোকাকে ছেড়ে যাবে না। খোকার সঙ্গে থাকবে। তাই খোকা আদর করে খাঁচার দুয়ার খুলে দিয়েছিল। আর খাঁচার দুয়ার খোলা পেয়ে পাখিটি উড়ে বনে চলে গেল।প্রশ্ন: খোকা পাখিটি কোথা থেকে এনেছিল?উত্তর: পাখি পোষা একটি শখ। কবি বন্দে আলী মিয়া রচিত পাখি কবিতায় কেন্দ্রীয় চরিত্র খোকারও পাখি পোষার শখ ছিল। একদা খোকা দূরদেশে গিয়েছিল। সেই দূর থেকে খোকা পাখিটি এনেছিল। আনার পর থেকেই সে সারা দিন পাখিটিকে সযত্নে রেখেছিল। প্রশ্ন: পাখিটি কী পোষ মেনেছিল? কেন মানেনি?উত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক না কেন, তার মন পাওয়া যায় না। দূরদেশ থেকে আনা খোকার পাখিটিও পোষ মানেনি। কারণ, সব প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখিও চায় স্বাধীনতা।প্রশ্ন: পাখির মধ্যে সব সময় কী জেগে থাকত?উত্তর: দূরদেশ থেকে আনা পাখিটিকে খোকা অনেক যত্নে রেখেছিল। ভালোবাসা, আদর, সোহাগ সব দিয়েছিল, কিন্তু তবুও পাখি পোষ মানেনি। খাঁচার প্রাচীরে পাখি পাখা ঝাপটাত, মুক্তির পথ খুঁজত। পাখির মধ্যে সব সময় বনের স্বপ্ন জেগে থাকত। তার কণ্ঠেও নীল আকাশের গান জেগে উঠত।প্রশ্ন: বাক্য রচনা করো: খাঁচা, অঙ্গন, অশ্রুসজল, পারাবার, সোহাগ, নয়ন। উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাখাঁচা পাখিটি খাঁচায় বন্দী ছিল।অঙ্গন নীল অঙ্গন পাখির বিচরণক্ষেত্র।অশ্রুসজল অশ্রুসজল চোখে খোকা শূন্য খাঁচার পাশে সারাক্ষণ বসে থাকত।পারাবার বন্দী পাখির চোখে দূর পারাবারের স্বপ্ন জেগে থাকে।সোহাগ খোকার সব আদর সোহাগ তুচ্ছ করে পাখিটি বনে চলে গেল। নয়ন পাখির শোকে খোকার নয়ন অশ্রুতে ভেসে যায়।