অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থী, আলোচ্যসূচিতে আজ রয়েছে অধ্যায় ১৫ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: অপারেশন সার্চলাইট কী? ১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে কালরাত বলা হয় কেন?উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। তাঁর নির্দেশে পূর্ব পাকিস্তানের সব প্রশাসনিক কর্মকাণ্ড চলতে থাকে। সমস্যা সমাধানের নামে আলোচনা করতে ঢাকায় আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। পরে এসে যোগ দেন পশ্চিম পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। ১০ দিন ধরে আলোচনার নামে চলে প্রহসন। এ সময় পশ্চিম পাকিস্তান থেকে কৌশলে সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্র এনে বাঙালিদের দমন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। এরপর ২৫ মার্চ সন্ধ্যায় কোনো ঘোষণা ছাড়াই ইয়াহিয়া খান ও ভুট্টো ঢাকা ত্যাগ করেন। যাওয়ার আগেই ইয়াহিয়া খান গণহত্যার নির্দেশ দেন। পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার স্বপ্ন চিরদিনের জন্য থামিয়ে দিতে এই গণহত্যার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার নাম ছিল অপারেশন সার্চলাইট। এই অপারেশনের দায়িত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান।কালরাত বলার কারণ: পাকিস্তানি সেন্যরা ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ট্যাংক, ভারী কামান ও নানাবিধ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে ওঠে। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল আক্রমণ করে। এ ছাড়া হলসংলগ্ন শিক্ষকদের বাসগৃহ, কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থান ও বিভিন্ন দলীয় কার্যালয়ে তারা এই বর্বরোচিত হামলা চালায়। এসব স্থানে বাঙালি, পুলিশ ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়। অন্যান্য স্থানেও তারা নির্মম হত্যাকাণ্ড শুরু করে। বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয় এবং লুটপাট করে। বিদেশে সংবাদ প্রেরণের ওপর কড়াকড়ি আরোপ করে। ঢাকা শহর বধ্যভূমি ও ধ্বংসস্তূপে পরিণত হয়। এ জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে কালরাত বলা হয়।প্রশ্ন: মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও। হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার কারণ উল্লেখ করো।উত্তর: নৃশংসতার বিবরণ: পাকিস্তানি সেন্যরা ২৫ মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ট্যাংক, ভারী কামান ও নানাবিধ আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে ওঠে। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল আক্রমণ করে। এ ছাড়া হলসংলগ্ন শিক্ষকদের বাসগৃহ, কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থান ও বিভিন্ন দলীয় কার্যালয়ে তারা এই বর্বরোচিত হামলা চালায়। এসব স্থানে বাঙালি পুলিশ, ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়। অন্যান্য স্থানেও তারা নির্মম হত্যাকাণ্ড শুরু করে। বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয় এবং লুটপাট করে। বিদেশে সংবাদ প্রেরণের ওপর কড়াকড়ি আরোপ করে। ঢাকা শহর বধ্যভূমি ও ধ্বংসস্তূপে পরিণত হয়।বুদ্ধিজীবী হত্যার উদ্দেশ্য: ১৯৭১ সালের ৯ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের অধিকাংশই অঞ্চলই হানাদারমুক্ত হয়। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি শাসকচক্র বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়। তারা ভেবেছিল, এ দেশকে মেধাশূন্য করা গেলে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে যাবে এবং এ জাতি আর কোনো দিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মুক্তিযুদ্ধের শুরু থেকেই তারা বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ চালাতে থাকে তবে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এই হত্যাযজ্ঞ অত্যন্ত ভয়াবহরূপ ধারণ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশনা ও মদদে এক শ্রেণীর দালালেরা এই হত্যাযজ্ঞ ঘটায়। তারা ড. গোবিন্দ চন্দ্র দেব, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, প্রফেসর মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লা কায়সার, ডা. ফজলে রাব্বীসহ এ দেশের প্রথম সারির অনেক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল