দেশের জন্যপ্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ তোমাদের জন্য রয়েছে বাংলা বিষয়ের কবিতা ‘দেশের জন্য’। এসো, শুরুতেই সৈয়দ আলী আহসান রচিত ‘দেশের জন্য’ কবিতার মূলভাব জেনে নেওয়া যাক।প্রশ্ন: ‘দেশের জন্য’ কবিতার মূলভাব লেখো।উত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। আকাশের দিকে যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি এ দেশের সৌন্দর্যের কথা তাঁদের কবিতায় লিখেছেন। এ দেশ আমাদের গর্ব। এ দেশকে আমরা ভালোবাসি। এ দেশের জন্য আমাদের কাজ করতে হবে।প্রশ্ন: বাক্য রচনা করো: তরঙ্গ, দিশেহারা, প্রত্যহ, গর্ব, রাত্রিদিন।উত্তর: প্রদত্ত শব্দ বাক্য রচনাতরঙ্গ নদীর প্রবল তরঙ্গে নৌকাটি ডুবে গেছে।দিশেহারা বিপদে দিশেহারা হতে নেই।প্রত্যহ আমি প্রত্যহ খুব ভোরে ঘুম থেকে উঠি।গর্ব বাংলাদেশ আমাদের গর্ব, এই দেশকে আমরা ভালোবাসি।রাত্রিদিন বাংলাদেশের উন্নতির জন্য আমাদের রাত্রিদিন কাজ করতে হবে।প্রশ্ন: কবি আকাশের তারাকে হাসি-খুশিভরা বলেছেন কেন?উত্তর: কবি সৈয়দ আলী আহসান তাঁর ‘দেশের জন্য’ কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম চিত্র তুলে ধরেছেন।দিন শেষে সন্ধ্যা আসে। প্রকৃতিতে নেমে আসে অন্ধকার। তখন আকাশেজুড়ে বসে তারার মেলা। অন্ধকার প্রকৃতিতে আকাশভরা তারার উপস্থিতি এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। এই সৌন্দর্য যেন আনন্দের প্রতীক। দূর আকাশে ফুটফুটে তারার মিটিমিটি জ্বলা যেন রাতভর হাসি-খুশির আলো জ্বালিয়ে রাখা। কবি তাই আকাশের তারাকে হাসি-খুশিভরা বলেছেন।প্রশ্ন: আমরা কোথায় সবুজের ঢেউ আঁকা দেখি?উত্তর: সবুজ-শ্যামল প্রকৃতির দেশ আমাদের এই বাংলাদেশ। এ দেশের আকাশজুড়ে যেমন তারার মেলা, তেমনি প্রকৃতিজুড়ে রয়েছে সবুজের সমারোহ। কৃষিপ্রধান এই দেশের কৃষকেরা ১২ মাসই মাঠে কোনো না-কোনো ফসল ফলায়। এই ফসলের খেতে যখন বাতাস নেচে যায়, তখন মনে হয় যেন কোনো শিল্পী নিপুণ হাতে সবুজের ঢেউ এঁকে দিচ্ছে। এই ফসলের মাঠেই আমরা সবুজের ঢেউ আঁকা দেখি।প্রশ্ন: কবি এ দেশকে সোনার ছবি বলেছেন কেন?উত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। এ দেশের আকাশের দিকে তাকালে দেখা যায় ফুটফুটে তারার মেলা, নদীর দিকে তাকালে দেখা যায় ঢেউয়ের খেলা। আবার এ দেশেরই কোথাও রয়েছে পাহাড় কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। এ সবকিছু মিলিয়ে এ দেশ রূপে ভরা একটি সুন্দর দেশ। তাই কবি এ দেশকে সোনার ছবি বলেছেন।প্রশ্ন: এ দেশকে নিয়ে আমরা গর্ব করি কেন?উত্তর: অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ। এ দেশের আকাশের দিকে আমরা যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি তাঁদের কবিতা ও গানে তুলে ধরেছেন এ দেশের সৌন্দর্যও সম্পদের কথা। তাই এ দেশকে নিয়ে আমরা গর্ব করি।