শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অপেক্ষা প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ‘অপেক্ষা’র শব্দার্থ এবং প্রশ্নোত্তর। শব্দগুলোর অর্থ ব্যবহার জেনে নিইপ্রদত্ত শব্দ শব্দের অর্থখুশবু সুগন্ধ।উদগ্রীব খুব আগ্রহী। ব্যগ্র।বিবিসি যুক্তরাজ্যের বেতার কেন্দ্র বিশেষ।গণহত্যা অনেক লোককে বিনা অপরাধেমেরে ফেলা।ট্রেনিং কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া। প্রশিক্ষণ।মুক্তিবাহিনী শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করে এমন সেনাদল।মিলিটারি সামরিক বাহিনী। গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে।মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন।ক্যাম্প সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাটি। সেনা ছাউনি।প্রশ্ন: রুমার জন্মদিনের গল্পটি কী?উত্তর: রুমা আর রুবা। সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ গল্পের দুটি বিশেষ শিশু চরিত্র। মুক্তিযুদ্ধভিত্তিক এই গল্পে রুমা আর রুবা দুই বোন। দুই বোনের জন্মদিন নিয়ে ওদের বাবা-মায়ের একেকটি গল্প আছে। ওদের মা রাহেলার ভাষায়, যেদিন রুমার জন্ম হয়, সেদিন বাড়ির উঠোনের শিউলিগাছটা ফুলে ফুলে ভরে ছিল। এত ফুল নাকি আর কখনো দেখেননি রাহেলা বানু। সেদিন শিউলি ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে গিয়েছিল।প্রশ্ন: রুবার জন্মদিনের গল্পটি কী?উত্তর: বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার সেলিনা হোসেন রচিত ‘অপেক্ষা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক অসাধারণ গল্প। এই গল্পের দুটি বিশেষ শিশু চরিত্র রুমা আর রুবা। ওরা দুই বোন। দুই বোনেরই জন্মদিন নিয়ে ওদের বাবা-মায়ের একেকটি গল্প রয়েছে। রুমার জন্মদিনের গল্প মায়ের মুখে শোনার পর রুবা উদগ্রীব হয়ে তার নিজের জন্মদিনের গল্পটা মায়ের কাছে শুনতে চায়। মায়ের পরিবর্তে বাবা জসীম মিয়া রুবার জন্মদিনের গল্পটি শোনান। বাবা বলেন, যেদিন রুবার জন্ম হয়, সেদিন তিনি বাড়ির বাইরে আমগাছটার নিচে বসে ছিলেন। হঠাৎ মাথার ওপর তাকিয়ে দেখেন আমের বোলে ভরে আছে গাছটা। গাছে এত বোল আসতে তিনি আগে দেখেননি। বোলের গন্ধে চারদিক ভরে গিয়েছিল। প্রশ্ন: রাহেলা বানু দুমুঠো চাল কলসিতে জমিয়ে রাখেন কেন?উত্তর: দুই মেয়ে রুমা আর রুবাকে নিয়ে রাহেলা বানু ও জসীম মিয়ার সংসার। সুখেই কাটছিল দিন। কিন্তু পাকিস্তানি মিলিটারির গুলিতে শহীদ হন জসীম মিয়া। জসীম মিয়া শহীদ হওয়ার কিছুদিন পর বর্ষা আসে। ঘোর বর্ষা। বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকেন। দুই বোন রুমা আর রুবা ধানখেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুঁচো চিংড়ি ধরে আনে। ওদের মা রাহেলা বানু অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করেন। অন্যের বাড়ি থেকে আনা চাল হলেও রাহেলা বানু সব চাল রান্নায় বসান না। রান্নার আগে দুমুঠো চাল তিনি মাটির কলসিতে জমিয়ে রাখেন। কারণ রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য তিনি এই চাল দিয়ে ভাত রান্না করবেন।